
উত্তর রণিখাই, কোম্পানীগঞ্জ, সিলেট · ঝর্ণা · লুকানো রত্ন
উৎমাছড়া
• এটি ভারত সীমান্তবর্তী এলাকা। • মেঘালয় পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানির নদী ও পাথরের স্তূপ এখানকার মূল আকর্ষণ। • বর্ষাকালে এই জায়গার আসল সৌন্দর্য দেখা যায়।
কীভাবে যাবেন
সিলেট শহরের আম্বরখানা থেকে বাসে করে উৎমাছড়া যাওয়ার পয়েন্টে যেতে হবে। ভাড়া প্রায় ৬০ থেকে ৮০। সেখান থেকে ৩০-৪০ টাকা করে সিএনজি দিয়ে উৎমাছড়া যাওয়া যায়।
কোথায় থাকবেন
সিলেট শহরে পাচঁ তারকা হোটেল থেকে মাঝারি অসংখ্য হোটেল আছে ।
কাছে খাবারের ব্যবস্থা
পানসি, পাচঁ ভাই
কাছের দর্শনীয় স্থান
তুরংছড়া, বিছনাকান্দি, সাদাপাথর
নিরাপত্তা পরামর্শ
বাস থেকে নেমে সিএনজি দিয়ে যাওয়ার পথ অনেকটা খারাপ ।
আরও ছবি





ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন রুবেল বৈষ্ণব, হবিগঞ্জ · ০৭/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →
ঢাকা থেকে সিলেট
ঢাকা থেকে সিলেট প্রায় ২৪০ কিমি, সময় লাগে ৫–৬ ঘণ্টা।
- 🚌 বাসে: সায়েদাবাদ/ফকিরাপুল থেকে গ্রীন লাইন, এনা, হানিফ, শ্যামলী; নন-এসি ৬৫০–৭৫০৳, এসি ১,২০০–১,৬০০৳।
- 🚆 ট্রেনে: কমলাপুর থেকে পারাবত, জয়ন্তিকা, কালনী, উপবন এক্সপ্রেস; ভাড়া প্রায় ৩৭৫–১,১০০৳।
- ✈️ বিমানে: বিমান, ইউএস-বাংলা, নভোএয়ার; একপথ ৩,৫০০–৬,০০০৳, ৪৫ মিনিট।
সিলেট জেলার দর্শনীয় স্থান
- রাতারগুল জলাবন — দেশের একমাত্র মিঠাপানির জলাবন; বর্ষায় নৌকায় গাছের ফাঁকে ঘোরা।
- জাফলং — ভারতের মেঘালয় পাহাড়ের নিচে পিয়াইন নদী, পাথর আর স্বচ্ছ পানি; পাশে খাসিয়া পুঞ্জি।
- বিছনাকান্দি — পাহাড় থেকে নামা স্বচ্ছ পানি আর বিছানো পাথর; বর্ষা ও শরতে সবচেয়ে সুন্দর।
- লালাখাল — নীল-সবুজ পানির নদী আর চা বাগান; নৌকায় ঘোরা।
- সাদা পাথর, ভোলাগঞ্জ — ধলাই নদীর মুখে সাদা পাথর আর পাহাড় থেকে নামা ঠান্ডা স্বচ্ছ পানি।
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার — দেশের অন্যতম প্রধান আধ্যাত্মিক তীর্থস্থান।
- মালনীছড়া চা বাগান — উপমহাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান (১৮৫৪)।
- পান্থুমাই ঝর্ণা — মেঘালয়ের পাহাড় থেকে নামা বড় ঝর্ণা, নদী থেকে দেখা যায়।
সিলেট জেলার বিখ্যাত খাবার ও পণ্য
চা · সাতকরা · শীতলপাটি · কমলা