
কোম্পানীগঞ্জ, সিলেট · ঝর্ণা · লুকানো রত্ন
রুবাই ছড়া
সিলেট-মেঘালয় সীমান্তের কাছে ভারতীয় অংশে লুকিয়ে থাকা রুদ্র চোরা জলপ্রপাতটি একটি সত্যিকারের রত্ন। অকৃত্রিম, অস্পর্শিত এবং শান্ত, এর সৌন্দর্য অবিস্মরণীয়। এখানে পৌঁছানো ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ দর্শনার্থীরা প্রায়শই সরকারি অনুমতি ছাড়াই আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করেন।
কীভাবে যাবেন
সিলেট থেকে বাস বা সিএনজি করে ভোলাগঞ্জ আসতে হবে। তারপর আটো রিকশা দিয়ে দয়ার বাজার আসবেন। তারপর আবার অটোরিকশা দিয়ে চরার বাজার আসতে হবে। তারপর ওখান থেকে মোটরসাইকেল বা পাহাড়ি রাস্তা দিয়ে হাংকি করে পৌঁছে যেতে পারেন রুবাই ছড়া ঝর্নায়।
কোথায় থাকবেন
কোম্পানীগঞ্জ এ থাকার হোটেল পাওয়া যাই।
কাছে খাবারের ব্যবস্থা
খাবার পানি সাথে নিবেন।
কাছের দর্শনীয় স্থান
উৎমা ছড়া, থেকে রুবাই ছাড়া তারপর তুরং ছড়া
আরও ছবি




ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন চায়ন চৌধুরী, সিলেট · ০৯/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →
ঢাকা থেকে সিলেট
ঢাকা থেকে সিলেট প্রায় ২৪০ কিমি, সময় লাগে ৫–৬ ঘণ্টা।
- 🚌 বাসে: সায়েদাবাদ/ফকিরাপুল থেকে গ্রীন লাইন, এনা, হানিফ, শ্যামলী; নন-এসি ৬৫০–৭৫০৳, এসি ১,২০০–১,৬০০৳।
- 🚆 ট্রেনে: কমলাপুর থেকে পারাবত, জয়ন্তিকা, কালনী, উপবন এক্সপ্রেস; ভাড়া প্রায় ৩৭৫–১,১০০৳।
- ✈️ বিমানে: বিমান, ইউএস-বাংলা, নভোএয়ার; একপথ ৩,৫০০–৬,০০০৳, ৪৫ মিনিট।
সিলেট জেলার দর্শনীয় স্থান
- রাতারগুল জলাবন — দেশের একমাত্র মিঠাপানির জলাবন; বর্ষায় নৌকায় গাছের ফাঁকে ঘোরা।
- জাফলং — ভারতের মেঘালয় পাহাড়ের নিচে পিয়াইন নদী, পাথর আর স্বচ্ছ পানি; পাশে খাসিয়া পুঞ্জি।
- বিছনাকান্দি — পাহাড় থেকে নামা স্বচ্ছ পানি আর বিছানো পাথর; বর্ষা ও শরতে সবচেয়ে সুন্দর।
- লালাখাল — নীল-সবুজ পানির নদী আর চা বাগান; নৌকায় ঘোরা।
- সাদা পাথর, ভোলাগঞ্জ — ধলাই নদীর মুখে সাদা পাথর আর পাহাড় থেকে নামা ঠান্ডা স্বচ্ছ পানি।
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার — দেশের অন্যতম প্রধান আধ্যাত্মিক তীর্থস্থান।
- মালনীছড়া চা বাগান — উপমহাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান (১৮৫৪)।
- পান্থুমাই ঝর্ণা — মেঘালয়ের পাহাড় থেকে নামা বড় ঝর্ণা, নদী থেকে দেখা যায়।
সিলেট জেলার বিখ্যাত খাবার ও পণ্য
চা · সাতকরা · শীতলপাটি · কমলা