লোভাছড়া- Luvachora, কানাইঘাট, সিলেট
ছবি: আল ইমরান, সিলেট

কানাইঘাট, সিলেট · নদী, সৈকত বা লেক · লুকানো রত্ন

লোভাছড়া- Luvachora

লোভাছড়া-পাহাড়, নদী আর ইতিহাসের মায়ায় ঘেরা এক মনোমুগ্ধকর গন্তব্য! প্রকৃতির সান্নিধ্যে কিছু সুন্দর মুহূর্ত কাটাতে চাইলে লোভাছড়া হতে পারে আপনার পছন্দের একটি জায়গা। সবুজ পাহাড়, স্বচ্ছ নদীর পানি, পাথর আর চা বাগানের সৌন্দর্য এখানে মিলেমিশে তৈরি করেছে এক নয়নাভিরাম দৃশ্য। ভারত থেকে নেমে আসা লোভা নদী এই জনপদের সৌন্দর্যের অন্যতম আকর্ষণ। নদীর বয়ে আনা পাথর আর চারপাশের প্রাকৃতিক পরিবেশ কিছুটা জাফলংয়ের কথা মনে করিয়ে দেয়। তবে লোভাছড়ার নিজস্ব রূপ ও ঐতিহাসিক আবহ জায়গাটিকে দিয়েছে আলাদা পরিচয়। লোভাছড়ার জিরো পয়েন্ট-ভ্রমণের মূল আকর্ষণ! লোভাছড়ার অন্যতম প্রধান আকর্ষণ জিরো পয়েন্ট, যার মনোমুগ্ধকর সৌন্দর্য দেখতে পর্যটকেরা ছুটে আসেন। এখান থেকে পাহাড়ের অপরূপ দৃশ্য উপভোগ করা যায়। পাথরের ওপর দিয়ে গড়িয়ে বয়ে চলে নদীর স্বচ্ছ পানি, আর সেই জলধারার কলকল শব্দ চারপাশের পরিবেশকে করে তোলে আরও মায়াময়। পাহাড়, পাথর ও নদীর এই অপূর্ব মিলন প্রকৃতিপ্রেমী যেকোনো পর্যটকের মন কেড়ে নেয়। নদীপথের যাত্রাই যেন ভ্রমণের এক বিশেষ আনন্দ! নৌকায় যেতে যেতে নদীর দুই পাশের সবুজ পাহাড়, স্বচ্ছ পানির ওপর আলোর খেলা আর গায়ে এসে লাগা বাতাস মন জুড়িয়ে দেয়। ব্যস্ত জীবনের ক্লান্তি পেছনে ফেলে প্রকৃতিকে কাছ থেকে অনুভব করার এমন মুহূর্তই ভ্রমণকে স্মরণীয় করে তোলে। এখানকার আরেকটি আকর্ষণ লোভাছড়া নানকার চা বাগান। ব্রিটিশ আমলের এই বাগানের সবুজের বিস্তার পর্যটকদের মুগ্ধ করে। বাগানের ঐতিহাসিক ঝুলন্ত সেতুটি এর সৌন্দর্যে যোগ করেছে এক বিশেষ মাত্রা। সবুজ প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকা এই সেতু যেন অতীতের সঙ্গে বর্তমানের একটি সুন্দর সংযোগ। লোভাছড়ায় রয়েছে পাথর কোয়ারিও, যার সঙ্গে স্থানীয় মানুষের জীবিকার সম্পর্ক জড়িয়ে আছে। ফলে এখানে প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি এই অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার একটি দিকও চোখে পড়ে। পাহাড়, নদী, চা বাগান কিংবা ঐতিহাসিক সেতু-লোভাছড়ার প্রতিটি দৃশ্যই হয়ে উঠতে পারে আপনার ভ্রমণের সুন্দর স্মৃতি। প্রকৃতির টানে, নদীর মায়ায় আর ইতিহাসের ছোঁয়ায়-একবার ঘুরে আসুন লোভাছড়া। মুগ্ধ হওয়ার মতো অনেক কিছুই অপেক্ষা করছে আপনার জন্য! 💚

🗓️ যাওয়ার সেরা সময়আগস্ট- ফেব্রুয়ারি
⏱ কতক্ষণ লাগেকানাইঘাট থেকে নৌকা যোগে ৪০-৫০ মিনিট
💰 খরচপ্রবেশ ফি, তবে নানকা চা বাগানে প্রবেশ করতে মাঝে মাঝে মালীরা কিছু টাকা চেয়ে নেয়।

কীভাবে যাবেন

সিলেট থেকে লোভাছড়া যাওয়ার ৩টি পথ: ১. জাফলংগামী পথে দরবস্ত বাজারে নেমে সিএনজি বা বাসে কানাইঘাট। ২. সোবহানীঘাটের ইবনে সিনা হাসপাতালের কাছের বাসস্ট্যান্ড থেকে বাসে সরাসরি কানাইঘাট। ৩. জকিগঞ্জগামী বাসে শাহবাগে নেমে সিএনজিতে কানাইঘাট। এরপর কানাইঘাট পূর্ব বাজারের খেয়াঘাট থেকে ভাড়ায় চালিত অথবা রিজার্ভ ইঞ্জিনচালিত নৌকায় লোভাছড়া যেতে পারবেন।

কোথায় থাকবেন

কানাইঘাট উপজেলায় থাকতে পারবেন তবে সিলেট শহরে থাকাটা ভালো

কাছে খাবারের ব্যবস্থা

লোভাছড়ার জিরো পয়েন্টের কাছেই দুইটি স্থানীয় বাজার রয়েছে নদীর দুই ধারে, এখানে মোটামুটি ভালো মানের খাবার পাবেন।

সুবিধা

ভারতের সীমান্তবর্তী অঞ্ছল হওয়ায় নেটওয়ার্ক কিছুটা স্লো কাজ করে।

কাছের দর্শনীয় স্থান

জকিগঞ্জের তিন নদীর মোহনা (ত্রিমোহনা)-বরাক, সুরমা ও কুশিয়ারার সংযোগস্থল= ১৫ কিমি, আটগ্রামের সাজিদ রাজার বাড়ি= ১০ কিমি, লালাখাল১০ কিমি, রাতারগুল১৫ কিমি

নিরাপত্তা পরামর্শ

লোভাছড়া এখনো ব্যাপক জনপ্রিয় পর্যটনকেন্দ্র হয়ে ওঠেনি। এখানে যেতে নদীপথে যাত্রা করতে হয়, তাই নিজের ও সঙ্গীদের নিরাপত্তার দিকে বিশেষ খেয়াল রাখুন। নৌকাভ্রমণের সময় সবারই লাইফ জ্যাকেট পরা উচিত, বিশেষ করে যাঁরা সাঁতার জানেন না। সতর্ক থাকুন, নিরাপদে ভ্রমণ উপভোগ করুন।

ছবি

ছবি গুলো "লোভা নদী পর্যটন কেন্দ্র, সিলেট" এর ফেসবুক পেজ থেকে দিয়েছি।

আরও ছবি

লোভাছড়া- Luvachora: ছবি ২
লোভাছড়া- Luvachora: ছবি ৩
লোভাছড়া- Luvachora: ছবি ৪
লোভাছড়া- Luvachora: ছবি ৫
লোভাছড়া- Luvachora: ছবি ৬
লোভাছড়া- Luvachora: ছবি ৭
লোভাছড়া- Luvachora: ছবি ৮
লোভাছড়া- Luvachora: ছবি ৯
লোভাছড়া- Luvachora: ছবি ১০

ম্যাপে অবস্থান

পাঠিয়েছেন আল ইমরান, সিলেট · ০৭/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।

Unseen Bangladesh অ্যাপে খুলুন →

সিলেট জেলার আরও লুকানো রত্ন

সিলেট জেলার ভ্রমণ গাইড: সব দর্শনীয় স্থান →