
কোম্পানিগঞ্জ, সিলেট · পাহাড়, লেক · লুকানো রত্ন
শাহ আরেফিন টিলা (মালদ্বীপ)
★ ৫.০ · ২টি রিভিউ
সিলেটে বর্তমানে নতুন ভাইরাল হয়েছে শাহ আরেফিন টিলা যা লোক মুখে মালদ্বীপ নামে এখন পরিচিত । জায়গাটা আসলেই অনেক সুন্দর । লাদাখের পাহাড়ের মতো দেখতে পাহাড় আর মালদ্বীপের পানির কালার থাকায় বাংলার মালদ্বীপ বা বাংলার লাদাখ বলা চলে।
কীভাবে যাবেন
বাংলাদেশের যেকোন জায়গা থেকে সিলেট এসে ভোলাগঞ্জ সাদা পাথরের গাড়িতে উঠে শাহ আরেফিন টিলার রাস্তায় নামা লাগবে। সেখান থেকে অটো ভাড়া করে যাওয়া যায়। জনপ্রতি ১০টাকা করে।
কোথায় থাকবেন
ডে ট্রিপ বেস্ট। প্রয়োজন ভোলাগঞ্জ ভালো হোটেলে থাকতে পারবেন।
কাছে খাবারের ব্যবস্থা
ভোলাগঞ্জ ভালো রেস্টুরেন্ট আছে।
কাছের দর্শনীয় স্থান
সাদা পাথর, উৎমাছড়া, তুড়ংছড়া, বিছানাকান্দি
নিরাপত্তা পরামর্শ
এখানে মূলত পাথর তুলে বড় বড় খাদ তৈরী করা হয়েছে যেখানে পানি জমে নীল রং ধারণ করেছে ঠিক লালাখালের পানির মতো। পাহাড়ে উঠা থেকে বিরত থাকবেন মাটি অনেক নরম।
আরও ছবি






ম্যাপে অবস্থান
রিভিউ
- ★★★★★ Ashraful Tamim (২৪/১০/২০২৬): ধন্যবাদ ভাই। তবে প্রথম দেখাতে অবিশ্বাস্য লাগতেই পারে। কিন্তু এরকম আরো অনেক সুন্দর জায়গা আমাদের দেশে লুকিয়ে আছে যা বাহিরের দেশের সাথে মিলানো যায়। ❤️🩹
- ★★★★★ Abdullah Yousuf (১৪/১০/২০২৬): সাদা পাথর গিয়েছি। তবে এখানে যাওয়া হয় নাই৷ বাংলাদেশেও এত সুন্দর জায়গা আছে তামিম ভাই এখানে না দিলে জানতাম নাই৷ এখানেই প্রথম দেখলাম৷ কিছুটা ভারত চিন বর্ডারের তিব্বতের সেই লেকটার মতো লাগছে৷ ধন্যবাদ তামিম ভাই ধন্যবাদ আনসিন বাংলাদেশের সাব্বির ভাইকে৷
পাঠিয়েছেন Ashraful Tamim, মৌলভীবাজার · ০৯/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →
ঢাকা থেকে সিলেট
ঢাকা থেকে সিলেট প্রায় ২৪০ কিমি, সময় লাগে ৫–৬ ঘণ্টা।
- 🚌 বাসে: সায়েদাবাদ/ফকিরাপুল থেকে গ্রীন লাইন, এনা, হানিফ, শ্যামলী; নন-এসি ৬৫০–৭৫০৳, এসি ১,২০০–১,৬০০৳।
- 🚆 ট্রেনে: কমলাপুর থেকে পারাবত, জয়ন্তিকা, কালনী, উপবন এক্সপ্রেস; ভাড়া প্রায় ৩৭৫–১,১০০৳।
- ✈️ বিমানে: বিমান, ইউএস-বাংলা, নভোএয়ার; একপথ ৩,৫০০–৬,০০০৳, ৪৫ মিনিট।
সিলেট জেলার দর্শনীয় স্থান
- রাতারগুল জলাবন — দেশের একমাত্র মিঠাপানির জলাবন; বর্ষায় নৌকায় গাছের ফাঁকে ঘোরা।
- জাফলং — ভারতের মেঘালয় পাহাড়ের নিচে পিয়াইন নদী, পাথর আর স্বচ্ছ পানি; পাশে খাসিয়া পুঞ্জি।
- বিছনাকান্দি — পাহাড় থেকে নামা স্বচ্ছ পানি আর বিছানো পাথর; বর্ষা ও শরতে সবচেয়ে সুন্দর।
- লালাখাল — নীল-সবুজ পানির নদী আর চা বাগান; নৌকায় ঘোরা।
- সাদা পাথর, ভোলাগঞ্জ — ধলাই নদীর মুখে সাদা পাথর আর পাহাড় থেকে নামা ঠান্ডা স্বচ্ছ পানি।
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার — দেশের অন্যতম প্রধান আধ্যাত্মিক তীর্থস্থান।
- মালনীছড়া চা বাগান — উপমহাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান (১৮৫৪)।
- পান্থুমাই ঝর্ণা — মেঘালয়ের পাহাড় থেকে নামা বড় ঝর্ণা, নদী থেকে দেখা যায়।
সিলেট জেলার বিখ্যাত খাবার ও পণ্য
চা · সাতকরা · শীতলপাটি · কমলা