
সুরমা নদীর উপর অবস্থিত, সিলেট · ঐতিহাসিক স্থান · লুকানো রত্ন
ক্বীন ব্রিজ ( সিলেট )
ক্বীন ব্রীজ হলো বাংলাদেশের সিলেট শহরের মধ্য দিয়ে প্রবাহিত সুরমা নদীর উপর স্থাপিত একটি লৌহ নির্মিত সেতু। এটি সিলেটের অন্যতম দর্শনীয় এবং ঐতিহ্যবাহী স্থান হিসাবে সবার কাছে পরিচিত। সুরমা নদীর ওপর নির্মিত এই স্থাপনাটি একটি ঐতিহাসিক নিদর্শন হিসাবেও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই ব্রীজটিকে সিলেট শহরের "প্রবেশদ্বার" বলা হয়। ব্রীজটি ব্রিটিশ গভর্নর মাইকেল ক্বীন এর নামে নামকরণকৃত। ( সংক্ষিপ্ত)
কীভাবে যাবেন
ট্রেনে ঢাকা থেকে সিলেট রেলওয়ে স্টেশন থেকে সিএনজি বা স্থানীয় যানবাহন।
কোথায় থাকবেন
লালা বাজার এলাকায় ও দরগা রোডে কম ভাড়ায় অনেক মানসম্মত রেস্ট হাউস আছে৷ যেখানে ৪০০ থেকে ১০০০ টাকায় বিভিন্ন ধরণের রুম পাবেন। এছাড়াও হোটেল হিল টাউন, গুলশান, দরগা গেইট, সুরমা, কায়কোবাদ ইত্যাদি হোটেলে আপনার প্রয়োজন ও সামর্থ অনুযায়ী থাকতে পারবেন।
কাছে খাবারের ব্যবস্থা
সিলেটর জিন্দাবাজার এলাকার পানসী, পাঁচ ভাই কিংবা পালকি রেস্টুরেন্টের সুলভ মূল্যে পছন্দমত নানা রকম দেশী খাবার খেতে পারেন। এইসব রেস্টুরেন্টের বাহারী খাবার পর্যটকদের অন্যতম আকর্ষণ। এছাড়া সিলেট শহরে বিভিন্ন মানের রেস্টুরেন্ট আছে, আপনার পছন্দ মত যেকোন জায়গায় খেয়ে নিতে পারেন।
কাছের দর্শনীয় স্থান
হযরত শাহজালালের মাজার, হযরত শাহপরাণের মাজার, নবাব আলী আমজাদের ঘড়ি, মালনীছড়া চা বাগান, জাফলং, বিছনাকান্দি, রাতারগুল, লোভাছড়া, লালাখাল, পান্থুমাই ঝর্ণা, সংগ্রামপুঞ্জি ঝর্ণা, , হাকালুকি হাওর, ভোলাগঞ্জ, ড্রিমল্যান্ড পার্ক, ইত্যাদি।
আরও ছবি







ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন Md Torikul Islam, মৌলভীবাজার · ১০/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →