
সোনাতলা, বগুড়া · ঐতিহাসিক স্থান · লুকানো রত্ন
৪০০ বছর পুরনো বিবি সাইবানীর দরগা ও মসজিদ
বগুড়া জেলার সোনাতলা উপজেলার সুখানপুকুর ইউনিয়নের নওদাবগা গ্রামে অবস্থিত বিবি সাইবানীর দরগা ও মসজিদ এই অঞ্চলের ৪০০ বছরের পুরনো এক অনন্য ঐতিহাসিক নিদর্শন। ভৌগোলিক সীমানার কারণে এটি সোনাতলা ও গাবতলী উপজেলার মধ্যবর্তী সীমান্তবর্তী এলাকায় পড়েছে, তবে প্রশাসনিকভাবে মূল স্থাপনাটি সোনাতলা উপজেলার অন্তর্ভুক্ত। মোগল স্থাপত্যশৈলীর অনুকরণে চুন-সুরকি দিয়ে তৈরি দুই কক্ষবিশিষ্ট এই প্রাচীন ইবাদতখানা ও দরগাটি চার শতকের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে আজও টিকে রয়েছে। স্থানীয় মুসলিমদের ধর্মীয় আবেগ ও ইতিহাসের সাক্ষী এই পুণ্যভূমিটি পরিদর্শনের জন্য প্রতিদিন দূর-দূরান্ত থেকে অসংখ্য দর্শনার্থী ও ধর্মপ্রাণ মানুষ এখানে ছুটে আসেন।
কীভাবে যাবেন
চেলোপাড়া থেকে সিএনজি চালিত অটোরিকশা প্রথমে সুখানপুকুর আসতে হবে। সেখান থেকে অটোভ্যান বা ইজিবাইক (টো টো) নিয়ে নওদাবগা গ্রামের দরগায় পৌঁছানো যায়।
কোথায় থাকবেন
বগুড়া শহরে থাকায় ভালো
কাছে খাবারের ব্যবস্থা
সাথে পানির বোতল বহন করতে পারেন। কারণ, আশেপাশে তেমন দোকান নেই।
কাছের দর্শনীয় স্থান
সৈয়দ আহম্মদ কলেজ, সুখানপুকুর-এর দূরত্ব সড়কপথে মাত্র ২.৭ কিলোমিটার থেকে ৩.৬ কিলোমিটার
লোকাল গাইড
লোকাল গাইড নিলে ভালো হয়।
আরও ছবি




ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন Nayeem Islam, বগুড়া · ১৫/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →