খেরুয়া মসজিদ, শেরপুর, বগুড়া
ছবি: রাকিব, বগুড়া

শেরপুর, বগুড়া · ধর্মীয় স্থান · লুকানো রত্ন

খেরুয়া মসজিদ

বগুড়ার শেরপুরে অবস্থিত ঐতিহাসিক খেরুয়া মসজিদটি ১৫৮২ খ্রিস্টাব্দে নির্মিত হয়। বর্তমান সাল ২০২৬ অনুযায়ী এটি প্রায় ৪৪৪ বছরের পুরোনো। জওহর আলী খান কাকশালের পুত্র নবাব মির্জা মুরাদ খান এটি নির্মাণ করেন। সুলতানি ও মুঘল স্থাপত্যশৈলীর সুন্দর মিশ্রণে তৈরি এই মসজিদটি আজও ইসলামের এক অনন্য নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। এখনো এই মসজিদ এ নিয়মিত নামাজ আদায় হয়।

🗓️ যাওয়ার সেরা সময়সাড়াবছর এর সৌন্দর্য দারুণ থাকে। তবে বর্ষাকালে রাস্তাঘাট সামান্য এক জায়গায় বাজে থাকে।
⏱ কতক্ষণ লাগেশহর হতে ৩০/৪০ মিনিট লোকাস বাস। অন্যান্য যানবাহনে কম সময় লাগে।
💰 খরচকোনো টিকিট লাগে না। তবে ঢুকতে নাম এন্ট্রি করতে হয়। এখানে বিশেষ করে শাড়ি পাঞ্জাবি পরে বিয়ের ইভেন্ট এর শুটিং হয়। সবার জন্য উন্মুক্ত।

কীভাবে যাবেন

বগুড়া শহর থেকে গোসাইবারি(১০) বাস এ করে ২০ টাকা ভাড়ায় শেরপুর বাসস্ট্যান্ডে নামবেন। তারপর শেরপুর বাসস্ট্যান্ড হতে পশ্চিমে ২০ টাকা অটো ভাড়া তে যেতে পারবেন।

কোথায় থাকবেন

উপজেলার হোটেল এ থাকার চাইতে শহরে খুব খুব ভালো ভালো নিরাপত্তা সম্পন্ন হোটেল আছে।

কাছে খাবারের ব্যবস্থা

কাছে দোকান আছে ছোট মসজিদ এর পাশেই।৷ আর আরও ভালো খাবার নিতে চাইলে শেরপুর বাসস্ট্যান্ড হতে নিয়ে আসা ভালো।

সুবিধা

গাড়ি বেশি পার্কিং করবার যায়গা নেই। ভিতরে গাড়ি প্রবেশ নিষেধ।

কাছের দর্শনীয় স্থান

এই শেরপুরের ঘোষ পাড়ায় দই বানানোর কারখানা দেখতে পারবেন। জি,আই পণ্য বিশ্বব্যাপী বিখ্যাত দই কিভাবে বানায় তা দেখতে পারবেন।

নিরাপত্তা পরামর্শ

সম্পূর্ণ নিরাপদ। শহর এলাকা।

আরও ছবি

খেরুয়া মসজিদ: ছবি ২
খেরুয়া মসজিদ: ছবি ৩
খেরুয়া মসজিদ: ছবি ৪
খেরুয়া মসজিদ: ছবি ৫

ম্যাপে অবস্থান

পাঠিয়েছেন রাকিব, বগুড়া · ২১/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।

Unseen Bangladesh অ্যাপে খুলুন →

বগুড়া জেলার আরও লুকানো রত্ন

বগুড়া জেলার ভ্রমণ গাইড: সব দর্শনীয় স্থান →