নিজাম-হাসিনা ফাউন্ডেশন মসজিদ, ভোলা, ভোলা
ছবি: মুহাম্মদ ফজলে রাব্বি, ভোলা

ভোলা, ভোলা · ধর্মীয় স্থান · লুকানো রত্ন

নিজাম-হাসিনা ফাউন্ডেশন মসজিদ

নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ বাংলাদেশের ভোলা জেলার ভোলা সদর উপজেলার উকিল পাড়ায় অবস্থিত । যা নিজাম হাসিনা ফাউন্ডেশনের অর্থায়নে ২০১০ সালে নির্মাণ কাজ শুরু হয়। যার আনুমানিক নির্মাণ ব্যয় ৩০ কোটি টাকা।এ মসজিদটির স্থাপিত কামরুজ্জামান লিটন।মসজিদটিতে ৪ টি গম্বুজ এবং ২টি মিনার রয়েছে। যেগুলোর উচ্চতা যথাক্রমে ৬০ ফুট ও ১২০ ফুট।এখানে একযোগে ১৫০০ মুসল্লি সালাত আদায় করতে পারেন। মসজিদটি আধুনিক ঐতিহ্যবাহী স্থাপত্যের জন্য সমাদৃত।

🗓️ যাওয়ার সেরা সময়বছরের যেকোনো সময় এখানে দর্শন করা যাবে।
⏱ কতক্ষণ লাগেইলিশা লঞ্চ ঘাট বা ভেদুরিয়া লঞ্চ ঘাট থেকে অটোরিকশা বা সিএনজিতে আসতে সর্বোচ্চ ৩০ থেকে ৪৫ মিনিট
💰 খরচসম্পূর্ণ বিনামূল্যে

কীভাবে যাবেন

ঢাকা থেকে ভোলা ইলিশা লঞ্চ ঘাট এসে সেখান থেকে অটোরিকশা বা সিএনজি যোগে সরাসরি উকিল পাড়ায় অবস্থিত নিজাম-হাসিনা ফাউন্ডেশন মসজিদে যাওয়া যায়। অন্যদিকে যদি কেউ বরিশাল থেকে আসতে চায়,তাহলে ভেদুরিয়া লঞ্চ ঘাট এসে সিএনজি বা অটোরিকশা যোগে এখানে আসা যাবে।

কোথায় থাকবেন

এটি জেলা শহরে অবস্থিত হওয়ায়,এখানে সাধারণ মানের হোটেল সুবিধা আছে।

কাছে খাবারের ব্যবস্থা

এখানে সকল ধরনের খারাপ সহজলভ্য।

সুবিধা

এখানে অবস্থানকালীন সময় সকল সুবিধা সচারাচর।

কাছের দর্শনীয় স্থান

এর কাছাকাছি আরেকটি দৃষ্টিনন্দন স্থাপত্য ফাতেম খানম জামে মসজিদ।দূরত্ব ২০-২৫ কিলো

আরও ছবি

নিজাম-হাসিনা ফাউন্ডেশন মসজিদ: ছবি ২
নিজাম-হাসিনা ফাউন্ডেশন মসজিদ: ছবি ৩
নিজাম-হাসিনা ফাউন্ডেশন মসজিদ: ছবি ৪
নিজাম-হাসিনা ফাউন্ডেশন মসজিদ: ছবি ৫
নিজাম-হাসিনা ফাউন্ডেশন মসজিদ: ছবি ৬
নিজাম-হাসিনা ফাউন্ডেশন মসজিদ: ছবি ৭

ম্যাপে অবস্থান

পাঠিয়েছেন মুহাম্মদ ফজলে রাব্বি, ভোলা · ০৭/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।

Unseen Bangladesh অ্যাপে খুলুন →

ভোলা জেলার আরও লুকানো রত্ন

ভোলা জেলার ভ্রমণ গাইড: সব দর্শনীয় স্থান →