মায়াবী সি বীজ, চর নিজাম, ভোলা
ছবি: Ahmed MARUF, ভোলা

চর নিজাম, ভোলা · নদী, সৈকত বা লেক · লুকানো রত্ন

মায়াবী সি বীজ

🌿🏝️ প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা এক মনোমুগ্ধকর স্থান! 🏝️🌿 এখানে এসে উপভোগ করতে পারবেন প্রকৃতির অপার সৌন্দর্য ও গ্রামবাংলার ঐতিহ্যবাহী জীবনযাত্রা। 💚 🥛 মহিষের খাঁটি দুধ ও সুস্বাদু দই 🦌 প্রাকৃতিক পরিবেশে হরিণ দেখার সুযোগ 🌊 মনোমুগ্ধকর সমুদ্রসৈকতের অপরূপ দৃশ্য 🐃 চোখের সামনে মহিষের বিশাল পাল 🐑 খোলা মাঠে ঘুরে বেড়ানো ভেড়ার পাল 🌳 ক্যারপা ছওলার বাগানের মনোরম সৌন্দর্য শহরের কোলাহল থেকে দূরে, নদী-সমুদ্র, সবুজ প্রকৃতি আর গ্রামীণ সৌন্দর্যের মেলবন্ধনে জায়গাটি হতে পারে আপনার ভ্রমণের এক দারুণ গন্তব্য। ❤️ 📸 প্রকৃতিকে দেখুন, গ্রামবাংলাকে জানুন, আর স্মৃতির পাতায় জমিয়ে রাখুন সুন্দর কিছু মুহূর্ত! 🌿✨

🗓️ যাওয়ার সেরা সময়বারো মাস
⏱ কতক্ষণ লাগে১-২ দিন
💰 খরচআপনি যদি যান নৌকা দিয়ে ঘুরতে তখন আলোচনা সাপেক্ষে।

কীভাবে যাবেন

📍 যেভাবে যাবেন: 🚍 ভোলা চরফ্যাশন থেকে সামরাজ — জনপ্রতি ৫০ টাকা। 🛶 সামরাজ থেকে ট্রলারে — জনপ্রতি ১৫০–২০০ টাকা (ভাড়া কমবেশি হতে পারে)। 🧭 জায়গাটি ঘুরে দেখতে স্থানীয় গাইড নিতে হবে। 📱 এখানে শুধু টেলিটক সিম চলে বলে জানা গেছে, অন্য সিমে নেটওয়ার্ক নাও পেতে পারেন।

কোথায় থাকবেন

সেখানে হোটেল আছে। গাইড আপনাকে তা ব্যবস্তা করে দিবে।

কাছে খাবারের ব্যবস্থা

খাবারের দোকান আছে। চা, রুটি, বিস্কুট, ইত্যাদি।

সুবিধা

টেলিটক সিম চলবে সেখানে শুধু।

কাছের দর্শনীয় স্থান

তারুয়া সমুদ্র সৈকত

নিরাপত্তা পরামর্শ

স্থানীয় গাইড নিয়ে গুজরতে হবে

আরও ছবি

মায়াবী সি বীজ: ছবি ২
মায়াবী সি বীজ: ছবি ৩
মায়াবী সি বীজ: ছবি ৪
মায়াবী সি বীজ: ছবি ৫
মায়াবী সি বীজ: ছবি ৬
মায়াবী সি বীজ: ছবি ৭
মায়াবী সি বীজ: ছবি ৮
মায়াবী সি বীজ: ছবি ৯

ম্যাপে অবস্থান

পাঠিয়েছেন Ahmed MARUF, ভোলা · ২৩/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।

Unseen Bangladesh অ্যাপে খুলুন →

ভোলা জেলার আরও লুকানো রত্ন

ভোলা জেলার ভ্রমণ গাইড: সব দর্শনীয় স্থান →