
চরফ্যাশন, ভোলা · নদী, সৈকত বা লেক · লুকানো রত্ন
বেতুয়া পর্যটন কেন্দ্র
বেতুয়া পর্যটন কেন্দ্র ভোলার চরফ্যাশন উপজেলার একটি মনোরম দর্শনীয় স্থান। মেঘনা নদীর তীরবর্তী এই এলাকাটি প্রাকৃতিক সৌন্দর্য, নদীর বিশাল জলরাশি এবং খোলা পরিবেশের জন্য পর্যটকদের কাছে আকর্ষণীয়। বিশেষ করে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য, নদীর পাড়ের নির্মল বাতাস এবং বিস্তৃত প্রাকৃতিক পরিবেশ বেতুয়ার অন্যতম আকর্ষণ। এখানে এসে প্রকৃতির কাছাকাছি সময় কাটানো, নদীর সৌন্দর্য উপভোগ করা এবং ছবি তোলার সুযোগ রয়েছে। বেতুয়া শুধু একটি দর্শনীয় স্থান নয়—নদী, প্রকৃতি ও গ্রামীণ জীবনের অপূর্ব সমন্বয়ে এটি চরফ্যাশনের পর্যটন ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ।
কীভাবে যাবেন
চরফ্যাশন সদর বাস স্ট্যান্ড থেকে ইজি বাইক অথবা বাইকে চেপে বেতুয়া যেতে পারেন, সে ক্ষেত্রে ১০-১৫ মিনিট সময় লাগতে পারে। ভাড়া জন প্রতি ৫০-৬০ টাকা। এছাড়াও আপনি ঢাকা থেকে চরফ্যাশনের উদ্দেশ্যে আসলে সরাসরি বেতুয়া লঞ্চঘাটেই আপনি নামতে পারবেন।
কোথায় থাকবেন
চরফ্যাশনে বিভিন্ন আবাসিক হোটেল আছে, যেমন মারুফ ইন্টারন্যাশনাল, হোটেল মনপুরা ইত্যাদি।
কাছে খাবারের ব্যবস্থা
এখানে বেশ কিছু খাবার হোটেল, ফাস্টফুড, স্ট্রিট ফুড এর দোকান রয়েছে। এছাড়াও বিআইডব্লিউটিএ এর উন্নত মানের রেস্টুরেন্ট রয়েছে।
কাছের দর্শনীয় স্থান
জ্যাকব ওয়াচ টাওয়ার (৭ কিমি)
নিরাপত্তা পরামর্শ
ঝড় বন্যা বা বৈরী আবহাওয়া ছাড়া কোন সমস্যা নেই।
আরও ছবি




ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন সালেহ মোঃ শোয়াইব, ভোলা · ০৮/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →