Nimtoli Deuri, ফুলবাড়িয়া, ঢাকা
ছবি: Md Rakib Hossain Ontu, ঢাকা

ফুলবাড়িয়া, ঢাকা · ঐতিহাসিক স্থান · লুকানো রত্ন

Nimtoli Deuri

নিমতলী পুরাতন জাদুঘরটিকে নতুন করে সংস্কার করা হয়েছে এবং এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এটি মূলত একটি তিনতলা প্রাসাদ, যেখানে পুরোনো আমলের বিভিন্ন আসবাবপত্র, বিভিন্ন শাসকের ছবি ও ব্যবহৃত জিনিসপত্র এবং ঢাকার ঐতিহ্যবাহী নানা নিদর্শন সংরক্ষণ করা হয়েছে। এখানে শিক্ষার্থীসহ দেশি-বিদেশি দর্শনার্থীরা এসব ঐতিহাসিক নিদর্শন নিজ চোখে দেখার পাশাপাশি ঢাকার পুরোনো ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন।

🗓️ যাওয়ার সেরা সময়জানুয়ারি - ডিসেম্বর
⏱ কতক্ষণ লাগে১ ঘণ্টা
💰 খরচস্টুডেন্ট: ১০ টাকা, প্রাপ্তবয়স্ক: ২০ টাকা, বিদেশি: ২০০ টাকা

কীভাবে যাবেন

দেশের যেকোনো প্রান্ত থেকে আসতে হবে গুলিস্তান অথবা চাংখারপুর গুলিস্তান আসলে রিকশায় করে আসতে হবে এশিয়াটিক সোসাইটি নিমতলিতে, আর চানখাঁরপুল থেকে আসলে হেঁটেই এশিয়াটিক সোসাইটি নিমতলিতে আসতে পারবেন। প্রাসাদটি এশিয়াটিক সোসাইটি এর ভিতরে অবস্থিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের পাশেই।

কোথায় থাকবেন

ঢাকা

কাছে খাবারের ব্যবস্থা

চানখাঁরপুল বা নাজিরা বাজার এর দারুণ কিছু খাবার পাওয়া যায়।

কাছের দর্শনীয় স্থান

শহীদ মিনার, দোয়েল পাখি চত্ত্বর, কার্জন হল

নিরাপত্তা পরামর্শ

সময়সূচী : বৃহস্পতি ও শুক্রবার গ্রীষ্মকাল: সকাল ১০ টা থেকে ৫ টা ( এপ্রিল - সেপ্টেম্বর) শীতকালীন: সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা (ডিসেম্বর- মার্চ )

আরও ছবি

Nimtoli Deuri: ছবি ২
Nimtoli Deuri: ছবি ৩
Nimtoli Deuri: ছবি ৪
Nimtoli Deuri: ছবি ৫
Nimtoli Deuri: ছবি ৬
Nimtoli Deuri: ছবি ৭
Nimtoli Deuri: ছবি ৮
Nimtoli Deuri: ছবি ৯
Nimtoli Deuri: ছবি ১০

ম্যাপে অবস্থান

পাঠিয়েছেন Md Rakib Hossain Ontu, ঢাকা · ০৮/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।

Unseen Bangladesh অ্যাপে খুলুন →

ঢাকা জেলার ভ্রমণ গাইড: সব দর্শনীয় স্থান →