রমনা পার্ক, শাহবাগ, ঢাকা
ছবি: Touhidul Islam, ঢাকা

শাহবাগ, ঢাকা · নদী, সৈকত বা লেক · লুকানো রত্ন

রমনা পার্ক

ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত অন্যতম প্রাচীন, ঐতিহাসিক ও বৃহত্তম উদ্যান। প্রায় ৬৮.৫ একর জায়জুড়ে বিস্তৃত এই পার্কটি তার মনোরম সবুজ প্রকৃতি, বিশাল লেক এবং বিভিন্ন প্রজাতির অসংখ্য গাছপালার জন্য পরিচিত। প্রতিদিন সকাল ও বিকেলে এখানে বহু মানুষ হাঁটাহাঁটি, ব্যায়াম এবং প্রকৃতির সান্নিধ্যে শান্ত সময় কাটাতে আসেন। বাংলা নববর্ষের প্রথম দিনে পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান এখানেই অনুষ্ঠিত হয়, যা একে বাঙালি সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও পরিচিত করেছে।

🗓️ যাওয়ার সেরা সময়যেকোন সময়
⏱ কতক্ষণ লাগে১ ঘন্টা
💰 খরচবিনামূল্যে প্রবেশ।

কীভাবে যাবেন

১. বাসে যাতায়াত: ঢাকা শহরের যেকোনো প্রান্ত থেকে শাহবাগ, মৎস্য ভবন বা কাকরাইলগামী বাসে চড়ে আপনি রমনা পার্কে পৌঁছাতে পারেন। শাহবাগ মোড় বা মৎস্য ভবন মোড়ে নেমে সামান্য হাঁটলেই পার্কের গেটে পৌঁছে যাবেন। ২. মেট্রোরেল (MRT Line-6): আপনি যদি মেট্রোরেলে যাতায়াত করেন, তবে শাহবাগ মেট্রো স্টেশন-এ নেমে খুব সহজেই হেঁটে রমনা পার্কের প্রবেশদ্বারে পৌঁছাতে পারবেন। এটি সবচেয়ে দ্রুত ও সুবিধাজনক মাধ্যম। ৩. সিএনজি বা রাইড শেয়ারিং: রিকশা, সিএনজি অটোরিকশা কিংবা উবার/পাঠাও-এর মতো রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করে সরাসরি "রমনা পার্ক" বা এর আশেপাশের গেটে (যেমন শাহবাগ গেট, শিশু পার্কের সামনের গেট) পৌঁছানো সম্ভব।

কোথায় থাকবেন

একানে থাকার কোন সুযোগ নেই

কাছে খাবারের ব্যবস্থা

আছে ।

সুবিধা

টয়লেট, পার্কিং, মোবাইল নেটওয়ার্ক

কাছের দর্শনীয় স্থান

সোহরাওয়ার্দী উদ্যান (১০ মি.)

আরও ছবি

রমনা পার্ক: ছবি ২
রমনা পার্ক: ছবি ৩
রমনা পার্ক: ছবি ৪
রমনা পার্ক: ছবি ৫
রমনা পার্ক: ছবি ৬
রমনা পার্ক: ছবি ৭
রমনা পার্ক: ছবি ৮
রমনা পার্ক: ছবি ৯

ম্যাপে অবস্থান

পাঠিয়েছেন Touhidul Islam, ঢাকা · ১৮/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।

Unseen Bangladesh অ্যাপে খুলুন →

ঢাকা জেলার আরও লুকানো রত্ন

ঢাকা জেলার ভ্রমণ গাইড: সব দর্শনীয় স্থান →