
ইসলামপুর, জামালপুর · সংস্কৃতি ও হস্তশিল্প
কাঁসা শিল্প
জামালপুর জেলার ইসলামপুর উপজেলার উত্তর দরিয়াবাদ (কাঁসারী পাড়া) এলাকার প্রায় ৩০০ বছরের পুরোনো একটি ঐতিহ্যবাহী কুটির শিল্প হলো ইসলামপুরের কাঁসা শিল্প। ইতিহাস ও ঐতিহ্য • ব্রিটিশ শাসনামল থেকে এই অঞ্চলের নিপুণ কারিগরদের তৈরি তামা, কাঁসা ও পিতলের তৈজসপত্র দেশ ও দেশের গণ্ডি পেরিয়ে এক সময় বিদেশেও রপ্তানি হতো। • একসময় এই শিল্পটি পাঠ্যপুস্তকেও স্থান করে নিয়েছিল এবং বিশ্বব্যাপী এর কদর ছিল। বর্তমান অবস্থা ও সংকট • প্লাস্টিক, স্টিল, কাঁচ ও সিরামিকের তৈরি আধুনিক ও সস্তা তৈজসপত্র বাজার দখল করায় এই ঐতিহ্যবাহী শিল্পটি আজ সংকটের মুখে। • কাঁচামালের উচ্চমূল্য এবং ন্যায্যমূল্য না পাওয়ার কারণে অনেক কাঁসাশিল্পী পেশা বদলাতে বাধ্য হয়েছেন এবং অনেকে বেকার হয়ে পড়েছেন।
কোথায় পাবেন
ইসলামপুর
পাঠিয়েছেন Nusrat Jaman Liya, জামালপুর · ১৭/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →