
দক্ষিণভাগ (৩২৫২), উপজেলা : বড়লেখা, মৌলভীবাজার · নদী, সৈকত বা লেক · লুকানো রত্ন
বেকি লেক
সৌন্দর্য। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণ ইউনিয়নের পাথারিয়া চা বাগানে সবুজে ঘেরা এই লেক দেশের অধিকাংশ মানুষের কাছে এখনো অজানা। পাথারিয়া চা বাগান বড়লেখা উপজেলার একটি ঐতিহ্যবাহী চা বাগান। আর এই চা বাগানের বুকে অবস্থিত বেকি লেকটি যেন প্রকৃতির এক ছন্নছাড়া রত্ন। চারদিকে বিস্তীর্ণ চা গাছের সারি, পাখির কুজন, বানরের খেলা আর লেকের উপর ভেসে থাকা শাপলা ফুলে সজ্জিত এক অপার্থিব দৃশ্যপট, প্রতি মুহূর্তে থাকে পর্যটকদের অপেক্ষায়। চারদিকে বিস্তীর্ণ চা গাছের সারি, পাখির কুজন, বানরের খেলা আর লেকের উপর ভেসে থাকা শাপলা ফুলের দৃশ্য এখানে এক অন্যরকম সৌন্দর্য সৃষ্টি করে। বাগানের প্রতিটি বাঁক যেন নিয়ে যায় এক নতুন রূপের দিকে। এখানে এসে যেকোনো মানুষ ভুলে যাবে শহরের কোলাহল, ব্যস্ততা আর যান্ত্রিকতা। প্রায় ২৭ একর জমিতে বিস্তৃত এই লেকের চারপাশে ছড়িয়ে থাকা প্রাকৃতিক সৌন্দর্য এটিকে বিশেষ করে তুলেছে। পানিতে ফুটে থাকা সাদা ও লাল শাপলা ফুল এই লেকের প্রধান আকর্ষণ।
কীভাবে যাবেন
ঢাকা থেকে সরাসরি বাসযোগে বড়লেখায় যাওয়া যায়। ভাড়া পড়বে জনপ্রতি ৭৫০ থেকে ৮৫০ টাকা। ট্রেনে যেতে চাইলে ঢাকার কমলাপুর অথবা বিমানবন্দর স্টেশন থেকে কুলাউড়া স্টেশনে নেমে যেতে হবে। ভাড়া পড়বে জনপ্রতি ৩২০ থেকে ৭৪০ টাকা। সিলেট থেকে যাত্রা করলে, সকালে কালনী এক্সপ্রেস ট্রেনে কুলাউড়া স্টেশনে পৌঁছানো যায়। কুলাউড়া থেকে সিএনজিচালিত অটোরিকশা বা ভাড়াকৃত গাড়িতে করে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ বাজারে যেতে হবে। ভাড়া পড়বে জনপ্রতি ৬০ টাকা। সেখান থেকে অটোরিকশায় সমনবাগ চা বাগান পেরিয়ে পৌঁছাতে হবে পাথারিয়া চা বাগানের লেকে। তাছাড়াও লেকটিতে পৌঁছাতে আরো কিছু রাস্তা অনুসরণ করতে পারেন তা হলো দক্ষিণভাগ থেকে সিএনজিচালিত অটোরিকশায় রশিদাবাদ চা বাগানে যেতে হবে তারপর স্থানীয়দের সহযোগিতায়া কিছু পথ এগিয়ে গেলে পৌঁছে যাবেন আপনার গন্তব্য।
কোথায় থাকবেন
বড়লেখায় প্রতিদিন থাকার জন্য আপাতত ভালোমানের কোনো হোটেল নেই । তবে খাওয়া দাওয়ার জন্য ভালো চাইনিজ হোটেল রয়েছে। এছাড়া রাত্রি যাপন করার জন্য কুলাউড়ায় বাসা ভাড়া নেওয়া যায়। এক রাত ভাড়া পড়বে ৩০০ থেকে ৮০০শ টাকা।
কাছে খাবারের ব্যবস্থা
চা বাগানের ভেতরে লেকটি অবস্থিত সেজন্য সেখানকার বাজার গুলোতে যেকোন খাবার কিনে নিতে পারেন তবে কুলাউড়া অথবা বড়লেখা পৌর শহর থেকে খাবার নিয়ে যাওয়া ভালো হবে।
কাছের দর্শনীয় স্থান
পাথারিয়া পাহাড় এবং পাথারিয়া পাহাড়ে বিভিন্ন ঝর্ণা রয়েছে ।
আরও ছবি









ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন আফজাল হোসেন রুমেল, মৌলভীবাজার · ০৯/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →