কালা পাহাড় (সিলেট বিভাগের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ), কুলাউড়া, মৌলভীবাজার
ছবি: Md Torikul Islam, মৌলভীবাজার

কুলাউড়া, মৌলভীবাজার · পাহাড় ও বন · লুকানো রত্ন

কালা পাহাড় (সিলেট বিভাগের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ)

জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের বেগুনছড়া পুঞ্জিতে অবস্থিত। • উচ্চতা: প্রায় ১০৯৮ ফুট (৩৩৪ মিটার)। • অন্য নাম: স্থানীয়ভাবে এটি লংলা পাহাড়, ষাঁড়ের গজ পাহাড় এবং বাংলাদেশ জিওগ্রাফিক সোসাইটির মতে হারারগঞ্জ পাহাড় নামে পরিচিত। ভারতের ত্রিপুরা অংশে একে রঘুনন্দন পাহাড় বলা হয়। • বৈশিষ্ট্য: পাহাড়ের চূড়ায় খাসিয়া সম্প্রদায়ের বসতি (পুঞ্জি) রয়েছে। এর সর্বোচ্চ বিন্দু থেকে পরিষ্কার দিনে হাকালুকি হাওরের নীল জলরাশি দেখা যায়। ( সংক্ষিপ্ত)

🗓️ যাওয়ার সেরা সময়নভেম্বর থেকে ফেব্রুয়ারি
⏱ কতক্ষণ লাগেকুলাউড়া শহর থেকে আজগরাবাদ চা বাগান পর্যন্ত গাড়ি ব্যবহার, তার পর ৪/৫ ঘন্টা হেঁটে যেতে হবে।
💰 খরচবিনামূল্যে

কীভাবে যাবেন

• ঢাকা থেকে কুলাউড়া: ঢাকা থেকে বাস বা ট্রেনে সরাসরি কুলাউড়া আসা যায়। • আজগরাবাদ চা বাগান: কুলাউড়া শহর বা স্টেশন থেকে সিএনজি বা স্থানীয় বাহনে রবির বাজার হয়ে আজগরাবাদ চা বাগান যেতে হবে। কুলাউড়া শহর থেকে দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার।

কোথায় থাকবেন

রবির বাজার টু টিলাগাঁও রোডে কটেজ আছে, কুলাউড়া শহরে হোটেল।

কাছে খাবারের ব্যবস্থা

সাথে খাবার পানীয় রাখা আবশ্যক।

কাছের দর্শনীয় স্থান

রবির বাজার জামে মসজিদ, নবাব আলী আমজদ খানের বাড়ি, বৃন্ধা রাণীর দীঘি, লংলা চা বাগান ও লেক, শমসের নগর গল্ফ ক্লাব, ক্যামেলিয়া লেক, মাধবকুন্ড জলপ্রপাত।

নিরাপত্তা পরামর্শ

হাইকিংয়ের জন্য পর্যাপ্ত পানি, শুকনো খাবার ও হালকা ট্র্যাকিং জুতো সাথে রাখা উচিত। পাহাড়ি এলাকায় জোঁক বা পোকামাকড় থেকে বাঁচতে মোজার ভেতর প্যান্ট গুঁজে নেওয়া ভালো। এছাড়া প্রাথমিক চিকিৎসার কিছু ওষুধ সাথে রাখুন।

আরও ছবি

কালা পাহাড় (সিলেট বিভাগের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ): ছবি ২
কালা পাহাড় (সিলেট বিভাগের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ): ছবি ৩
কালা পাহাড় (সিলেট বিভাগের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ): ছবি ৪
কালা পাহাড় (সিলেট বিভাগের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ): ছবি ৫
কালা পাহাড় (সিলেট বিভাগের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ): ছবি ৬
কালা পাহাড় (সিলেট বিভাগের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ): ছবি ৭
কালা পাহাড় (সিলেট বিভাগের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ): ছবি ৮
কালা পাহাড় (সিলেট বিভাগের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ): ছবি ৯
কালা পাহাড় (সিলেট বিভাগের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ): ছবি ১০

ম্যাপে অবস্থান

পাঠিয়েছেন Md Torikul Islam, মৌলভীবাজার · ০৯/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।

Unseen Bangladesh অ্যাপে খুলুন →

মৌলভীবাজার জেলার আরও লুকানো রত্ন

মৌলভীবাজার জেলার ভ্রমণ গাইড: সব দর্শনীয় স্থান →