
বাঁশখালী, চট্টগ্রাম · পাহাড় ও বন · লুকানো রত্ন
মিনি কাশ্মীর
মিনি কাশ্মীর চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে অবস্থিত। স্থানীয়ভাবে এটি "চাম্বলের লাল পাহাড়" নামেও পরিচিত। লাল মাটির টিলা আর সবুজ প্রকৃতির সমন্বয়ে তৈরি মনোমুগ্ধকর দৃশ্যের কারণে জায়গাটি “Mini Kashmir” নামে জনপ্রিয়। চট্টগ্রাম শহর থেকে চাম্বল বাজার বাস বা সিএনজি যোগে সরাসরি চাম্বল বাজারে নামতে হবে। চাম্বল বাজার থেকে অটো/লোকাল গাড়িতে “মিনি কাশ্মীর” বললেই চালকরা পৌঁছে দেবে কাছাকাছি। গাড়ি থেকে নামার পর প্রায় ১০ মিনিট হাঁটার পথই মূল “মিনি কাশ্মীর
কীভাবে যাবেন
চট্টগ্রাম শহরের বহদ্দারহাট বা নতুন ব্রিজ বাস স্ট্যান্ড থেকে বাঁশখালীগামী বাসে চাম্বল বাজারে নামতে হবে। সেখান থেকে সিএনজি বা অটোরিকশায় মিনি কাশ্মীরের কাছাকাছি পৌঁছে, প্রায় ১০ মিনিট হাঁটলেই গন্তব্যে পৌঁছে যাবেন।
কোথায় থাকবেন
উপজেলা হোটেলে,
কাছে খাবারের ব্যবস্থা
ভালো মানের রেস্টুরেন্টে আর হোটেল রয়েছে,
কাছের দর্শনীয় স্থান
মিনি কাশ্মীরের কাছাকাছি দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে বাঁশখালী ইকোপার্ক (প্রায় ২০–৩০ কিমি), বখশী হামিদ মসজিদ (প্রায় ২০–৩০ কিমি), বাঁশখালী সমুদ্রসৈকত (প্রায় ২৫–৩৫ কিমি) এবং বেলগাঁও চা বাগান (প্রায় ২৫–৩৫ কিমি)। দূরত্বগুলো আনুমানিক, যাত্রাপথ অনুযায়ী পরিবর্তিত হতে পারে।
আরও ছবি




ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন Hijbor Rhaman, চট্টগ্রাম · ১৬/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →