নডালিয়া সৈকত, সীতাকুণ্ড, চট্টগ্রাম
ছবি: সাখাওয়াত উল্লাহ, চট্টগ্রাম

সীতাকুণ্ড, চট্টগ্রাম · নদী, সৈকত বা লেক · লুকানো রত্ন

নডালিয়া সৈকত

যারা কাছেই কক্সবাজারের মত সৈকত দেখতে চান তাদের জন্য পারফেক্ট। আর চট্টগ্রামের অন্যান্য সৈকতের মত বাঁধের পাশে নয়। একদম সবুজের গালিচা ও তার পরে বালুময় সৈকত। বড় আকর্ষণ হলো সূর্যাস্ত। সন্ধ্যা নামলেই এ সৈকতের সৌন্দর্য বহুগুণ বেড়ে যায়। সূর্য যখন ধীরে ধীরে সাগরের বুকে হারিয়ে যায়, তখন লালচে আভায় রঙিন হয়ে ওঠে আকাশ। সৃষ্টি হয় এক অন্যরকম মায়াময় দৃশ্য—যা চোখে দেখা যায়, হৃদয়ে অনুভব করা যায়। শহরের কোলাহল যারা পছন্দ করেন না, প্রকৃতির ভাষা শুনতে চান, তাদের জন্য নডালিয়া আদর্শ স্থান। এখানে নেই জনসমাগমের ভিড়, নেই কোনো কোলাহল। কেবল সমুদ্রের ঢেউ আর প্রকৃতির নীরবতা। ফলে যারা নির্জনতা ভালোবাসেন বা আত্মমগ্ন হয়ে সময় কাটাতে চান, তারা অনায়াসেই নডালিয়ার প্রেমে পড়ে যাবেন।

🗓️ যাওয়ার সেরা সময়সারা বছরই উপযুক্ত।
⏱ কতক্ষণ লাগে১ ঘন্টা
💰 খরচবিনামূল্যে

কীভাবে যাবেন

চট্টগ্রাম শহরের একে খান বা অলঙ্কার মোড় থেকে বাসে উঠুন। নেমে পড়ুন উত্তর বাঁশবাড়িয়া বারো আউলিয়া থানার সামনে। যারা ঢাকা থেকে যাবেন তাদের নামতে হবে সীতাকুন্ডু বাজার। সীতাকুন্ডু বাজার থেকে লোকাল বাসে চেপে চলে যেতে পারেন বাশবাড়িয়া বাজার। ভাড়া পড়বে ১০ টাকা। বাশবাড়িয়া বাজার থেকে ২০ টাকা সিএনজি ভাড়া দিয়ে বাশবাড়িয়া ফেরি ঘাট চলে যান। সেখান থেকে পায়ে হেঁটে (আনুমানিক ২০ মিনিট) পৌছে যেতে পারবেন নডালিয়া সমুদ্র সৈকত।

কোথায় থাকবেন

সীতাকুন্ড বাজারে অসংখ্য থাকার হোটেল রয়েছে

কাছে খাবারের ব্যবস্থা

সাথেই নাস্তার দোকান রয়েছে। এছাড়া ভারী খাবার খেতে বাজারে চলে আসতে হবে।

কাছের দর্শনীয় স্থান

বাঁশবাড়িয়া সৈকত, বাড়বকুন্ড ট্রেইল

আরও ছবি

নডালিয়া সৈকত: ছবি ২
নডালিয়া সৈকত: ছবি ৩
নডালিয়া সৈকত: ছবি ৪
নডালিয়া সৈকত: ছবি ৫
নডালিয়া সৈকত: ছবি ৬

ম্যাপে অবস্থান

পাঠিয়েছেন সাখাওয়াত উল্লাহ, চট্টগ্রাম · ০৯/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।

Unseen Bangladesh অ্যাপে খুলুন →

চট্টগ্রাম জেলার আরও লুকানো রত্ন

চট্টগ্রাম জেলার ভ্রমণ গাইড: সব দর্শনীয় স্থান →