
আনোয়ারা, চট্টগ্রাম · নদী, সৈকত বা লেক · লুকানো রত্ন
পারকি সি বীচ
পার্কি সমুদ্র সৈকত বাংলাদেশের চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে কর্ণফুলী নদীর মোহনায় ও বঙ্গোপসাগরের সংযোগস্থলে অবস্থিত। এখানে সামনে আছে বিশাল নীল সমুদ্র আর তার অবিরাম ঢেউয়ের গর্জন। কিলোমিটার জুড়ে নরম বালুর চর বিছানো। সৈকতের একপাশে সারি সারি ঝাউগাছ দাঁড়িয়ে আছে। এই সৈকতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর শান্ত আর নিরিবিলি পরিবেশ। এখানে শহরের কোলাহল নেই। চারপাশটা ফাঁকা আর প্রাকৃতিক। বালুর মধ্যে ছোট ছোট লাল কাঁকড়া গর্ত করে আর দৌড়াদৌড়ি করে। দূরে সমুদ্রে মাঝে মাঝে নৌকা ভেসে বেড়ায়। বিকেল বেলা সূর্য যখন লাল-কমলা রঙ ধারণ করে সমুদ্রে ডুবে যায়, সেই দৃশ্যটা সবচেয়ে সুন্দর। আকাশ আর পানি তখন এক হয়ে যায়।
কীভাবে যাবেন
চট্টগ্রাম শহর থেকে কর্ণফুলী টানেল হয়ে অথবা শাহ আমানত সেতু হয়ে আনোয়ারা আসবেন। তারপর সিএনজি (CNG) বা অটো নিয়ে সরাসরি পার্কি বিচ বললেই নিয়ে যাবে। শহর থেকে সময় লাগবে ১ থেকে ১.৫ ঘণ্টা।
কোথায় থাকবেন
বীচের আশেপাশে ভালো মানের কিছু হোটেল আছে
কাছে খাবারের ব্যবস্থা
কিছু ভালো মানে খাবারের রেস্টুরেন্ট আছে।
সুবিধা
টয়লেটে ব্যবস্থা আছে পার্কিং আছে মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায়।
কাছের দর্শনীয় স্থান
যেমন :ফুলতলী বিচ, কোরিয়ান ইপিজেড, পতেঙ্গা সি বিচ।
নিরাপত্তা পরামর্শ
জুন থেকে সেপ্টেম্বর মাসের বর্ষা মৌসুমে সমুদ্র সৈকত (বীচ) এ বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ এই সময়ে ঝুঁকি অনেক বেড়ে যায়।
পারকি সি বীচ
সেখানে আচারের, লেডিস আইটেম এবং স্ট্রিট ফুডের বিভিন্ন দোকান আছে।
আরও ছবি









ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন সানজিদুল ইসলাম সামিন, চট্টগ্রাম · ০৭/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →