
ফটিকছড়ি, চট্টগ্রাম · ধর্মীয় স্থান · লুকানো রত্ন
হাদীনগর
এখানে একটি ঐতিহ্যবাহী দরগাহ আছে প্রায় ২৫০ বছর পূর্বের। ফটিকছড়িতে অন্যতম প্রসিদ্ধ একটি দরবার। নাম হাদীনগর দরবার শরিফ। এই প্রখ্যাত সুফি সাধকের মূল নাম সৈয়দ হাদী উদ্দিন শাহ তবে হাদী বাদশাহ আউলিয়া নামে পরিচিত। ওনার নামে হাদীনগর এলাকাটি নামকরণকৃত। শাহনগর নামে আরো একটি গ্রাম আছে যা ওনার নামেই নামকরণকৃত। হাদীনগর এলাকায় আরো আছে একটি দৃষ্টিনন্দন খেলার মাঠ। মাঠের মধ্যখানে আছে বিশাল একটা বটগাছ যা এমাঠের সৌন্দর্যকে দ্বিগুণ করেছে।
কীভাবে যাবেন
চট্টগ্রাম সিটির অক্সিজেন মোড় থেকে বাস যোগে ফটিকছড়ি বিবিরহাট বাস স্টেশন > বিবিরহাট হাতিরপুল থেকে সিএনজি যোগে কর্ণফুলী চা বাগান রোড হয়ে হাদীনগর হযরত হাদী বাদশাহ আউলিয়া মাযার।
কোথায় থাকবেন
হোটেল নেই। এর জন্য সবচেয়ে কাছাকাছি হবে ফটিকছড়ি বিবিরহাট।
কাছে খাবারের ব্যবস্থা
চায়ের দোকান, মুদির দোকান।
সুবিধা
টয়লেট, পার্কিং, মোবাইল নেটওয়ার্ক, খেলাধুলা
কাছের দর্শনীয় স্থান
মাইজভান্ডার (১৪কি.মি), কর্ণফুলী চা বাগান (৩কি.মি.)
নিরাপত্তা পরামর্শ
নিরাপদ তবে চা বাগান ঘুরতে গেলে একজন গাইড রাখা যেতে পারে।
বার্ষিক ওরশ শরিফ
প্রতিবছর ৯ ফাল্গুন ২১/২২ ফেব্রুয়ারী হাদী বাদশাহ আউলিয়া রহঃ এর মহান বার্ষিক ওরশ শরিফ অনুষ্ঠিত হয়। যাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষের সমাগম হয়।
আরও ছবি






ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন মোরশেদুল করিম, চট্টগ্রাম · ০৭/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →