
সরাইল, ব্রাহ্মণবাড়িয়া · ঐতিহাসিক স্থান · লুকানো রত্ন
হাতিরপুল
হাতিরপুল মোঘল স্থাপনা, সংরক্ষিত পুরাকীর্তি। ************************ অবস্থান: ------------ বাড়িউরা প্রাচীন পুল বা হাতিরপুল ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর হতে ১৫ কি.মি. উত্তরে সরাইল উপজেলায় অবস্থিত। এটি মোঘল আমলে বাড়িউরা নামক স্থানে বর্তমান ঢাকা-সিলেট মহাসড়কের পাশেই নির্মিত হয়। নির্মাণকাল: ---------------- সরাইল উপজেলা সদরের সাথে শাহবাজপুর ইউনিয়নকে যুক্ত করার জন্য ইট ও চুন-সুর্কি ব্যবহার করে ১৬শ শতাব্দীতে প্রাচীন এ পুলটি নির্মাণ করা হয়। ইতিহাস: ------------ জমিদার ঈসা খাঁ সরাইলে অস্থায়ী রাজধানী স্থাপন করেছিলেন। এ অঞ্চলটি সমতট জনপদের অংশ। দেওয়ান শাহবাজ খান ১৬৫০ সালে তার দেওয়ানি কালে এই পুলটি নির্মাণ করেছেন বলে ঐতিহাসিকগণ মনে করেন। বিশেষতঃ হাতি চলাচলের জন্য খালের উপর পুলটি নির্মিত হয়। তাই লোকমুখে এটি হাতির পুল নামে পরিচিতি লাভ করে। তৎকালীন সময়ে দেওয়ানগণ চলাচলের সুবিধার জন্য হাতি ব্যবহার করতেন যা এ পথ ধরে চলত এবং তারা পুলটির কাছেই বিশ্রাম নিতেন। সংরক্ষণ: ----------- বাড়িউড়া প্রাচীন পুলটি বহুদিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় এবং ঝুপে বেষ্টিত ছিল। বর্তমানে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বি.আর.টি.সি.) কর্তৃক দক্ষিণ পাশে একটি আধুনিক পুল নির্মাণ করেছেন। যাতে প্রাচীন নিদর্শনটিকে রক্ষা করা যায়। এছাড়াও বাড়িউড়া প্রাচীন পুলটি বাংলাদেশ সরকারের প্রত্নতত্ব অধিদপ্তর দ্বারা সংরক্ষিত।
কীভাবে যাবেন
ঢাকা থেকে বাস যোগে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ে নেমে সিএনজি করে বারিউরা বাজার।
কোথায় থাকবেন
বিশ্বরোড মোড়ে কিছু আবাসিক হোটেল আছে।
কাছে খাবারের ব্যবস্থা
বাড়িউরা বাজার ও বিশ্বরোড মোড়ে মাঝারি মানের ভালো কিছু হোটেল আছে।
কাছের দর্শনীয় স্থান
ধরন্তির আকাশি বিল, কালিকচ্ছ গ্রামে ব্রিটিশ বিরোধী উল্লাসকর দত্তের বাড়ি, আরিফাইল শাহী জামে মসজিদ, শাহবাজপুর মুক্তিযুদ্ধের বধ্যভূমি।
আরও ছবি




ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন মুরাদ আল হাসান, ব্রাহ্মণবাড়িয়া · ০৯/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →