উজানচর জমিদার বাড়ি, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া
ছবি: উসমান গনি, ব্রাহ্মণবাড়িয়া

বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া · ঐতিহাসিক স্থান · লুকানো রত্ন

উজানচর জমিদার বাড়ি

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর গ্রামে ঐতিহ্যবাহী জমিদার ভবনটির জমিদার ছিলেন ভগবান চন্দ্র রায়। যা ভগবান সাহেবের জমিদার বাড়ি নামে সুপরিচিত। দেড়শ বছরের এই বাড়িটি এখনো কালের সাক্ষী হয়ে জমিদারদের স্মৃতিচিহ্নের জীবন্ত রুপ নিয়ে দাড়িয়ে আছে। প্রাচীর ঘেরা জমিদার বাড়িটিতে রয়েছে উন্মুক্ত উঠোন, দু'পাশে দুটি দুতলা বিশিষ্ট ভবন, একপাশে দুর্গা মন্দির ও একপাশে একতলা বিশিষ্ট ভবন এবং বিশাল একটি প্রবেশ গেইট। প্রত্যেকটি ভবন অপূর্ব কারুকাজে সজ্জিত। লতাপাতা ও প্রাচীন কারুকাজ দেখে মুগ্ধ হবেন যে কেউ। জমিদার বাড়ির ভিতর ও বাহির সর্বাঙ্গে-ই নকশা ও দেবদেবীর মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে। উজানচর জমিদার বাড়িটি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার অন্যতম প্রধান দর্শনীয় স্থানের মধ্যে একটি। জমিদারদের দান কৃত সম্পত্তির উপর নির্মাণ করা হয়েছে স্কুল, মন্দির সহ অসংখ্য স্থাপনা। যার মধ্যে অন্যতম হচ্ছে উজানচর কে. এন. উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯০৫ সালে নির্মাণ করা হয়েছে।

🗓️ যাওয়ার সেরা সময়সবসময় উন্মুক্ত
⏱ কতক্ষণ লাগে১-২ ঘন্টা
💰 খরচবিনামূল্যে

কীভাবে যাবেন

সায়দাবাদ বা কুমিল্লা থেকে হোমনা বাসস্ট্যান্ডে আসবেন তারপর অটো বা সিএনজি-তে করে উজানচর। অথবা গুলিস্তান বা কুড়িল বিশ্বরোড থেকে বিশনন্দি ফেরিঘাট বাসে আসবে সেখান থেকে অটো বা সিএনজি-তে করে উজানচর জমিদার বাড়িতে আসবেন।

কোথায় থাকবেন

হোমনা বা বাঞ্ছারামপুর

কাছে খাবারের ব্যবস্থা

জমিদার বাড়ির পাশেই উজানচর বাজার

সুবিধা

কোনো অসুবিধা নাই

কাছের দর্শনীয় স্থান

রুপসদী জমিদার বাড়ি ১৩ কিলো. দৌলতপুর জমিদার বাড়ি ১৮ কিলো.

আরও ছবি

উজানচর জমিদার বাড়ি: ছবি ২
উজানচর জমিদার বাড়ি: ছবি ৩
উজানচর জমিদার বাড়ি: ছবি ৪
উজানচর জমিদার বাড়ি: ছবি ৫

ম্যাপে অবস্থান

পাঠিয়েছেন উসমান গনি, ব্রাহ্মণবাড়িয়া · ০৮/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।

Unseen Bangladesh অ্যাপে খুলুন →

ব্রাহ্মণবাড়িয়া জেলার আরও লুকানো রত্ন

ব্রাহ্মণবাড়িয়া জেলার ভ্রমণ গাইড: সব দর্শনীয় স্থান →