
Bancharampur, ব্রাহ্মণবাড়িয়া · Bridge · লুকানো রত্ন
Y bridge in Bancharampur , Brahmanbaria
Y-Bridge (Y- ব্রিজ) কুমিল্লা জেলার হোমনা এবং ব্রাম্মনবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার মধ্যে এই ব্রিজ সংযোগ স্থাপন করেছে। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে এই সেতুটি উদ্ধোধন করা হয়। বাংলাদেশের মধ্যে এটি একটি সম্পূর্ণ ব্যতিক্রমী সেতু। এই সেতুর সংযোগ তিনটি। প্রচলিত সকল সেতুর চাইতে পুরোমাত্রায়ই আলাদা। এর গঠনশৈলী অনেকটাই ইংরেজি ‹ওয়াই› অক্ষরের ন্যায়। সঙ্গত কারণে এর নাম হয়ে গেছে ‹ওয়াই সেতু› কিংবা ‹ওয়াই ব্রীজ›। বাংলাদেশে এটিই প্রথম। এটি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা এলাকায়। তিতাস নদীর ওপর নির্মিত দৃষ্টিনন্দন এই ওয়াই সেতু পার্শ্ববর্তী কুমিল্লার হোমনা উপজেলার সাথেও সংযোগ স্থাপন করেছে। এই সেতুটির কারনে এখন চারদিকে নদী বেষ্টিত বাঞ্ছারামপুর উপজেলার দৃশ্যপটই পাল্টে গেছে। নদী পাড়ি দেওয়ার মতো দুর্বিষহ অপেক্ষার প্রহর আর গুনতে হয় না এখানকার সাধারণ মানুষকে। অতি অল্প সময়ে রাজধানী ঢাকাসহ সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ হয়েছে নির্বিঘে আর স্বচ্ছন্দময়। তিতাস নদীর ত্রিমোহনার দুই অংশে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া ও চরলহনিয়া, অপরটি পশ্চিমাংশে কুমিল্লা জেলার রামকৃষ্ণপুর বাজার এবং মুরাদনগর উপজেলা এলাকাকে স্পর্শ করেছে দৃষ্টিকাড়া এই ওয়াই সতু। বাঞ্ছারামপুর উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) তত্ত্বাবধানে নাভানা বিল্ডার্সের আওতায় ২০১১ সালের ১৬ জুন সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। নির্মিত সেতুটির দৈর্ঘ্য ৭৭১.২০ মিটার এবং প্রস্থ ৮.১০ মিটার। সেতুটিতে পিলার রয়েছ ৩০২টি। দৃষ্টিনন্দন এই সেতু নির্মাণে খরচ হয়েছে ৮০ কোটি টাকা। এছাড়া সংযোগ সড়ক নির্মাণে ব্যয় হয় ১২ কোটি ৬৫ লাখ টাকা, আর জমি অধিগ্রহণ খাতে খরচ হয়েছে সাড়ে ৯ কোটি টাকা। সেতুটি নির্মাণের ফলে এলাকার যোগাযোগ ও বিনোদনের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী। JAHID HASAN Bajebishara ,Nabinagar , Brahmanbaria
কীভাবে যাবেন
ঢাকা থেকে বিশনন্দি ফেরিঘাট দিয়ে বাঞ্ছারামপুর উপজেলা দিয়ে এখানে আসতে পারবেন দুই ঘণ্টার মধ্যে এবং কুমিল্লা দিয়ে আসতে হলে হোমনা এবং রামকৃষ্ণপুর বাজারের মধ্যেই অবস্থিত এই ব্রিজ সেক্ষেত্রে সময় লাগবে এক ঘন্টা ত্রিশ মিনিট ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে আসতে হলে নবীনগর উপজেলা দিয়ে আসতে হবে সময় লাগবে ১ ঘন্টা ৩০ মিনিট
কোথায় থাকবেন
থাকার জন্য কম বাজেটের মধ্যে অনেক ভালো ভালো হোটেল রয়েছে
কাছে খাবারের ব্যবস্থা
চটপটি ফুচকার দোকান রেস্টুরেন্ট আছে খাবার পানি পাওয়া যায় সব সময়
সুবিধা
গাড়ি পার্কিং টয়লেটের ব্যবস্থা খাবারের দোকান নেটওয়ার্ক সবকিছু পাওয়া যায়
কাছের দর্শনীয় স্থান
দূরত্ব: ০ কিলোমিটার (মূল আকর্ষণ)। বিবরণ: দেশের প্রথম এই ওয়াই আকৃতির সেতুটি দেখতে ইংরেজি ‘Y’ অক্ষরের মতো। নদীর বুকে এর অনন্য স্থাপত্যশৈলী এবং চারপাশের খোলা বাতাসে বিকেলে ও সন্ধ্যায় ঘোরার জন্য এটি একটি আদর্শ স্থান। নদীর দুই পাড়ের সুন্দর দৃশ্য পর্যটকদের আকর্ষণ করে। ২. রামকৃষ্ণপুর বাজার ও ঐতিহাসিক এলা
নিরাপত্তা পরামর্শ
কোন সমস্যা নেই
আরও ছবি






ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন JAHID HASAN, ব্রাহ্মণবাড়িয়া · ১০/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →