
ব্রাহ্মণবাড়িয়া সদর, ভাদুঘর।, ব্রাহ্মণবাড়িয়া · ধর্মীয় স্থান · লুকানো রত্ন
ভাদুঘর শাহী মসজিদ
-:ভাদুঘরে ঐতিহাসিক শাহী মসজিদ:- ইতিহাস প্রসিদ্ধ মুসলিম শাসক আওরঙ্গজেব (বাদশাহ আলমগীর) ভারতবর্ষের মোঘল শাসকদের মধ্যে অন্যতম শ্রেষ্টত্বের অধিকারী ছিলেন। তিনি সুন্নি মতাদর্শ ভিত্তিক হানাফী মাজহাবের অনুসারী ছিলেন। তিনি কোরআনে হাফেজ ছিলেন। তিনি একজন যথার্থ বিদ্যান ব্যক্তি ছিলেন। তার পৃষ্টপোষকতায় বিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়ায়ে আলমগীরী রচিত হয়। ইসলামের প্রতি আনুগত্য ও কঠোর ধর্মনুরাগী দরবেশ স¤্রাট আওরঙ্গজেবকে জিন্দাপীর উপাধীতে ভূষিত করা হয়। তাঁর রাজত্বকালে উপমহাদেশের অসংখ্য মসজিদ মাদ্রাসা স্থাপিত হয়। তৎকালীন ত্রিপুরা রাজ্যের অধীন সরাইল পরগণায় যে সব মুসলিম শাসক ছিলে তারা সম্রাট আলমগীরের নির্দেশে ব্রাহ্মণবাড়ির অর্ন্তগত ভাদুঘর গ্রামে ঐতিহাসিক “শাহী মসজিদ” নির্মাণ করেন। -:নির্মাণকাল:- ঐতিহ্যবাহী ঐতিহাসিক ভাদুঘর গ্রামে শাহী মসজিদ ১০৮৪ হিজরীতে প্রতিষ্ঠিত হয়। মসজিদের সম্মুখস্ত ফলকে নিমোক্ত ফারসী বয়াতের মাধ্যমে প্রতিষ্ঠাতার নাম ও তারিখ জানা যায়। যা নিম্নরূপ: আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাছুলুল্লাহ, ইয়া হাফিজু। দার আহদে বাদশা আওরঙ্গজেব আলমগীরাস্ত, বেনা বান্দাহ নূর এলাহী ইবনে মসলিশ শাহবাজ মসজিদ নামুদ। ফিত্যারিখ রাজাবুল মুরাজ্যাব হাজার চুরাশি হিজরী। অর্থাৎ: বাদশাহ আওরঙ্গজেব আলমগীরের রাজত্বকালে শাহবাজ ইবনে মজলিশের পুত্র নূর এলাহী কর্তৃক উক্ত মসজিদ হাজার চুরাশি হিজরীর রজব চাঁদে প্রতিষ্ঠিত। (১০৮৪ হিজরী, ১০৭০ বাংলা, ১৬৬৩ খ্রিষ্টাব্দ) -:ভাদুঘরে ঐতিহাসিক শাহী মসজিদ:- ঐতিহাসিক সূত্রমতে জানা যায় যে, বাদশাহ আলমগীর মসজিদের জন্য বেতন ও মোয়াজ্জেনদের খুবই মর্যাদা দিতেন। তিনি ইমামদের জন্য বেতন-ভাতা ও জায়গীরের ব্যবস্থা করেছিলেন বলে ঐতিহাসিক সূত্রে প্রকাশ। সেমতে ভাদুঘর শাহী মসজিদের ইমামদের বেলায় ও এর ব্যতিক্রম ঘটেনি। সরকারী সিদ্ধান্ত মোতাবেক লিখিত ফরমান ও জায়গীরের মাধ্যমে ইমাম হিসেবে প্রথম নিয়োগ দেওয়া হয়- ১। হযরত মাওঃ মোল্লা নাছির উদ্দিন সাহেব (রহঃ) তাঁর মৃত্যুও পর তাঁর পুত্র- ২। হযরত মাওঃ মোল্লা আকবর আলী সাহেব (রহঃ) ইমামতির দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুর পর ত্বদীয় পুত্র- ৩। হযরত মাওঃ মোল্লা আমির উদ্দিন সাহেব (রহঃ) এভাবে বংশানুক্রমিক- ৪। হযরত মাওঃ আব্দুল কাইয়ূম মোল্লা সাহেব (রহঃ) ৫। হযরত মাওঃ ওয়ারিশ আলী মোল্লা সাহেব (রহঃ) ৬। হযরত মাওঃ ওয়াজিদ আলী মোল্লা সাহেব (রহঃ) ৭। হযরত মাওঃ কলিম উদ্দিন মোল্লা সাহেব (রহঃ) ৮। হযরত মাওঃ ক্বারী আব্দুর রহমান মোল্লা সাহেব (রহঃ) ৯। হযরত মাওঃ হাফেজ আল ফাজেল মোঃ মাতলোবুর রহমান মোল্লা সাহেব (রহঃ) (১৯৫৫-৯৬ ইং) পর্যন্ত। বর্তমান ইমাম ১০। হযরত মাওঃ হাফেজ মোশতাক আহমদ মোল্লা, এম,এম,বি,এ, অনার্স, এম,এ,বি,এড, ডিপ্লোমা-ইন-কম্পিউটার। ও তদীয় ভ্রাতা ১১। হযরত মাওঃ হাফেজ জাবের আল মানছুর মোল্লা, এম,এফ,বি,এ, অনার্স রাষ্ট্র বিজ্ঞান।
কীভাবে যাবেন
ব্রাহ্মণবাড়িয়া সহর থেকে অটোরিকশা, রিকশা করে আসা যায়।
কোথায় থাকবেন
শহরের হোটেল।
কাছে খাবারের ব্যবস্থা
খাবারের হোটেল আছে।
কাছের দর্শনীয় স্থান
অবকাশ ব্রাহ্মণবাড়িয়া ২ কিলোমিটার।
আরও ছবি




ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন Salman Ahmed SaiF, ব্রাহ্মণবাড়িয়া · ১৬/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →