জুলাই স্মৃতি উদ্যান, পাঁচলাইশ আবাসিক এলাকা (পাঁচলাইশ থানা, চট্টগ্রাম)।, চট্টগ্রাম
ছবি: মোহাম্মদ তানভীর হোসেন, চট্টগ্রাম

পাঁচলাইশ আবাসিক এলাকা (পাঁচলাইশ থানা, চট্টগ্রাম)।, চট্টগ্রাম · পার্ক · লুকানো রত্ন

জুলাই স্মৃতি উদ্যান

জুলাই স্মৃতি উদ্যান (সাবেক জাতিসংঘ পার্ক) হলো চট্টগ্রাম শহরের পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত একটি ঐতিহাসিক এবং আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন পাবলিক পার্ক। ১৯৫৪ সালে স্থাপিত ২.১৭ একর আয়তনের এই উদ্যানটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় থাকার পর প্রায় ১২ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে সম্পূর্ণ নতুন ও নান্দনিক রূপে সংস্কার করা হয়েছে। চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০২৫ সালের জানুয়ারি মাসে পার্কটির নতুন নামকরণ করা হয়। বর্তমানে পার্কটিতে দর্শনার্থীদের জন্য বেশ কিছু আধুনিক ও আকর্ষক সুযোগ-সুবিধা রয়েছে: - ● নান্দনিক ফোয়ারা ও সবুজ চত্বর: পার্কের কেন্দ্রস্থলে রয়েছে একটি চমৎকার পানির ফোয়ারা এবং চারপাশে নানারকম ফুল ও ফলের গাছ দিয়ে ঘেরা সবুজ ঘাসের চত্বর। ● অ্যাম্ফিথিয়েটার ও ওয়াকওয়ে: সাংস্কৃতিক অনুষ্ঠান বা বসার জন্য পার্কের দুই কোণায় উন্মুক্ত অ্যাম্ফিথিয়েটার এবং পুরো পার্ক জুড়ে হাঁটার জন্য আধুনিক ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। ● ব্যায়াম ও খেলার অনুষঙ্গ: বড়দের জন্য উন্মুক্ত শরীরচর্চার সরঞ্জাম এবং শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড ও স্থায়ী খেলার খেলার ব্যবস্থা রয়েছে। ● নিরাপত্তা ও অন্যান্য সুবিধা: পুরো পার্কটি সোলার পাওয়ার সিস্টেম, আধুনিক লাইটিং, সিসিটিভি ক্যামেরা ও উন্নত শৌচাগার সুবিধা দ্বারা সুসজ্জিত। এটি প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত (বুধবার বাদে) সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে।

🗓️ যাওয়ার সেরা সময়জুলাই স্মৃতি উদ্যান -এ ঘোরার সেরা সময় হলো বিকেল ৪:০০ টা থেকে সন্ধ্যা ৬:০০ টা।
⏱ কতক্ষণ লাগে৫ থেকে ১৫ মিনিট লাগে। চকবাজার বা মুরাদপুর থেকে জ্যাম না থাকলে মাত্র ৫–১০ মিনিট।
💰 খরচপ্রবেশ সম্পূর্ণ ফ্রি।

কীভাবে যাবেন

চকবাজার বা মুরাদপুর থেকে সিএনজি বা রিকশায় সরাসরি পাঁচলাইশ আবাসিক এলাকার ২ নম্বর রোডে অবস্থিত জুলাই স্মৃতি উদ্যানে (জাতিসংঘ পার্ক) আসা যায়। পার্কটি আঞ্চলিক পাসপোর্ট অফিসের ঠিক পাশেই অবস্থিত।

কোথায় থাকবেন

• পেনিনসুলা চিটাগং ও ওয়েল পার্ক রেসিডেন্স (মাঝারি ও প্রিমিয়াম) • রেডিসন ব্লু বে ভিউ (লাক্সারি হোটেল) • হোটেল এভিনিউ (বাজেট ফ্রেন্ডলি).

কাছে খাবারের ব্যবস্থা

পার্কের উল্টো পাশে আধুনিক ক্যাফে ও ফাস্টফুড, গেটের বাইরে ফুচকা-চটপটি এবং ৫ মিনিট দূরত্বের চকবাজারে মেজবানি ও বাংলা খাবার পাওয়া যায়।

কাছের দর্শনীয় স্থান

• বিপ্লব উদ্যান: ১.৫ কিমি দূরে (মুরাদপুর) • সিআরবি (CRB): ৪ কিমি দূরে (শতবর্ষী গাছ ও প্রকৃতি) • ফয়'স লেক ও চিড়িয়াখানা: ৪.৫ কিমি দূরে (পাহাড় ও লেক) • জাম্বুরি পার্ক: ৫.৫ কিমি দূরে (আগ্রাবাদ)

আরও ছবি

জুলাই স্মৃতি উদ্যান: ছবি ২
জুলাই স্মৃতি উদ্যান: ছবি ৩
জুলাই স্মৃতি উদ্যান: ছবি ৪
জুলাই স্মৃতি উদ্যান: ছবি ৫
জুলাই স্মৃতি উদ্যান: ছবি ৬

ম্যাপে অবস্থান

পাঠিয়েছেন মোহাম্মদ তানভীর হোসেন, চট্টগ্রাম · ০৭/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।

Unseen Bangladesh অ্যাপে খুলুন →

চট্টগ্রাম জেলার আরও লুকানো রত্ন

চট্টগ্রাম জেলার ভ্রমণ গাইড: সব দর্শনীয় স্থান →