
পাকুন্দিয়া, কিশোরগঞ্জ · নদী, সৈকত বা লেক · লুকানো রত্ন
দক্ষিণ চরটেকি মিনি কক্সবাজার পাকুন্দিয়া
দক্ষিণ চর — মিনি কক্সবাজার খ্যাত এক মনোমুগ্ধকর স্থান! প্রকৃতির অপার সৌন্দর্য আর নির্মল বাতাসে কিছুটা সময় কাটাতে চাইলে ঘুরে আসতে পারেন দক্ষিণ চর থেকে। এখানে রয়েছে বিশাল জায়গাজুড়ে খোলামেলা পরিবেশ ও শান্তির ছোঁয়া। অল্প পানিতে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত হাঁটার দারুণ অভিজ্ঞতা, বিকেলবেলার সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য এবং ছোট বাচ্চাদের খেলাধুলার জন্য রয়েছে সুন্দর ব্যবস্থা। পরিবার কিংবা প্রিয়জনদের সঙ্গে প্রকৃতির মাঝে কিছুটা প্রশান্তির সময় কাটাতে দক্ষিণ চর হতে পারে দারুণ একটি গন্তব্য। দক্ষিণ চর — প্রকৃতির সৌন্দর্যে ভরপুর এক অনন্য ভ্রমণস্থল।
কীভাবে যাবেন
পাকুন্দিয়া হতে চাফরাদী বা মির্জাপুর হয়ে সরাসরি মিনিকক্স বাজার। চরফরাদী হতে তালতলা বা আলীশাহ বাজার হয়ে মিনিকক্স বাজার
কোথায় থাকবেন
পাকুন্দিয়ায়
কাছে খাবারের ব্যবস্থা
সেখানেই আছে
কাছের দর্শনীয় স্থান
দওের বাজার
আরও ছবি








ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন রকিবুল হাসান, কিশোরগঞ্জ · ১০/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →