বৈৗলাই জমিদার বাড়ি, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ
ছবি: মো: মাহমুদুল হাসান সাগর, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ · ঐতিহাসিক স্থান · লুকানো রত্ন

বৈৗলাই জমিদার বাড়ি

★ ৫.০ · ১টি রিভিউ

কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নে অবস্থিত বৌলাই সাহেব বাড়ি একটি ঐতিহাসিক ও প্রাচীন জমিদার বাড়ি। ইতিহাস ও প্রেক্ষাপট বৌলাই সাহেব বাড়ীটি মুলত বাগদাদ থেকে আগত সুবে বাংলায় তাঁর পূর্ব পুরুষ আনুমানিক ১৬২৫ খ্রিষ্টাব্দে বাদশাহ জাহাঙ্গীরের আমলে দিল্লি হয়ে এই সুবে বাংলায় আগমন করেন ।সপ্তদশ শতকের দ্বিতীয় দশকে মুঘল সম্রাট জাহাঙ্গীরের আদেশে মুঘল নৌবাহিনির আমীর হয়ে এদেশে আসেন পরিবারটি পূর্বপুরুষ (করিম খান) আমিরুল বহর । তখন বাংলাদেশে পর্তুগীজ জলদস্যুদের অনাচার কিছু কিছু শুরু হয়েছে ।বারো ভুইয়া প্রধান ঈসা খার পুত্র মুসা খাও নদী প্রধান পূর্ব বাংলায় মুঘল-আধিপত্যের বিরুদ্ধে বিদ্রোহের ধব্জা উড়িয়ে দিয়েছেন ।মুসা খার তৎপরতা প্রধানত নৌযুদ্ধে সীমাবদ্ধ ছিল বলে,ভাটি অঞ্চলের মুখে ব্রহ্মপুত্র নদের শাখা নরসুন্দার পারে অবস্থিত জঙ্গল বর্তি দূর্গই ছিল মুসা খার প্রধান ঘাটি ।সেই কারনে নরসুন্দার অপর পারে পুরান বৌলাইয়ে স্থাপিত হয়,আমীর করিম খার অধীনে মুঘল নৌঘাটি ।আমলে সদর থানাধীন বৌ্লাই ইউনিয়নে বৌ্লাই সাহেব বাড়ীর অবস্হান কালের আবর্তে বিখ্যাত পরিবারটি ছড়িয়ে ছিটিয়ে গেলেও তাঁদের আবাস ভাটির ভগ্নদশা,প্রাচীন পুকুর,গোরস্হান, মসজিদ আজো পুরনো দিনের প্রাচুর্য্যের কথা মনে করিয়ে দেয় ।এই পরিবারের বেশির ভাগ সদস্য কবি লেখক ও রাজনীতিতে প্রতখ্য অংশ গ্রহন উল্লেখযোগ্য ।এই পরিবারের মওলানা আবদুল হাই আখতার উর্দু-আরবি-ফারসি ফেকাহ শাস্ত্রে ৫৫খানা বই লিখেছিলেন ।তার পুত্র মাহমুদূর রব কবি খালেদ বাঙালি উপমহাদেশের একজন বিশিষ্ট উর্দু কবি ।তার সমসাময়িক কবি ছিলেন দিলগির,আকবরাবাদি ,যোশ মালিহা বাদি প্রমুখ ।এদের মধ্যে আরো ছিলেন কবি মুহিউদ্দীন মাহমুদ ও সৈয়দ হাবিবুল হক ।বৌলাই বাড়িতে খালেদ বাঙ্গালির নেত্রিতের প্রায়শই মাহফিলে মুশায়রা (কবিতা পাঠের আসর)বসত ।বৌলাই বাড়িতে আরেক জন খ্যাতিমান সদস্য হলেন কবি মনিরউদ্দীন ইউসুফ যিনি ইরানের মহাকবি ফেরদৌসির মহাকাব্য শাহনামার কাব্যটি ফারসি থেকে বাংলায় অনুবাদ করেন তাছাড়া তিনি আরো অনেক বই লিখেছেন । কবি খালেদ বাঙ্গালির সম্পাদনায় আখতার নামে একটি মাসিক সাময়িকি প্রকাশিত হয়েছিল ।কবি খালেদ বাঙ্গালির এক মাত্র পুত্র জাহিদ সিদ্দিকী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন উদু সংবাদ পাঠক ও সংগঠক ভুমিকা পালন করেন ।এই পরিবারের • প্রতিষ্ঠাকাল ও আগমন: আনুমানিক ১৬২৫ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে বাগদাদ থেকে দিল্লি হয়ে সুবে বাংলায় আসেন এই পরিবারের পূর্বপুরুষ আমির করিম খান (আমিরুল বহর)। • নৌঘাঁটি: বারো ভূঁইয়াদের প্রধান ঈসা খাঁর সময়ের পর পর্তুগীজ জলদস্যুদের দমন ও মুঘল সাম্রাজ্যের স্বার্থে নরসুন্দা নদীর অপর পারে পুরান বৌলাইয়ে মুঘল নৌঘাটি স্থাপন করা হয়। কালক্রমে এখানে এই সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারের গোড়াপত্তন হয়। • বিশিষ্ট ব্যক্তিত্ব: প্রখ্যাত কবি ও অনুবাদক মনিরউদ্দীন ইউসুফ এই বংশেই জন্মগ্রহণ করেন। এছাড়া এই পরিবারের অনেকেই সাহিত্য, শিক্ষা ও রাজনীতির সাথে যুক্ত ছিলেন। বর্তমান অবস্থা ও বৈশিষ্ট্য • স্থাপত্য: ঐতিহ্যবাহী শানবাঁধানো দিঘি, প্রাচীন ইমারত, গোরস্থান ও পুরোন আমলের মসজিদ এখনো এই বাড়ির পুরোনো জৌহরের স্মৃতি বহন করে। • অবস্থান: কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের কাছাকাছি নরসুন্দা নদীর তীরে পুরান বৌলাই গ্রামে এর অবস্থান।

🗓️ যাওয়ার সেরা সময়সবসময়
⏱ কতক্ষণ লাগেঢাকা থেকে ৩.৩০ -৪ ঘন্টা
💰 খরচনাই

কীভাবে যাবেন

যাতায়াত ব্যবস্থা • দেশের যেকোনো স্থান থেকে প্রথমে কিশোরগঞ্জ বাস টার্মিনাল বা রেলওয়ে স্টেশনে আসতে হবে। • সেখান থেকে রিকশা বা অটোরিক্সায় করে শহীদি মসজিদ সংলগ্ন কড়ই তলা হয়ে রেললাইনের পাশ দিয়ে সহজেই বৌলাই সাহেব বাড়িতে যাওয়া যায়।

কোথায় থাকবেন

হোটেল বা রিসোর্ট

কাছে খাবারের ব্যবস্থা

সবকিছু পাওয়া যাবে

সুবিধা

সব আছে

কাছের দর্শনীয় স্থান

শোলাকিয়া ঈদগাহ, পাগলা মসজিদ, ঈশাখার বাড়ি

আরও ছবি

বৈৗলাই জমিদার বাড়ি: ছবি ২
বৈৗলাই জমিদার বাড়ি: ছবি ৩
বৈৗলাই জমিদার বাড়ি: ছবি ৪
বৈৗলাই জমিদার বাড়ি: ছবি ৫
বৈৗলাই জমিদার বাড়ি: ছবি ৬
বৈৗলাই জমিদার বাড়ি: ছবি ৭

ম্যাপে অবস্থান

রিভিউ

  • ★★★★★ EXPRESS ONE INTERNATIONAL (০৯/১০/২০২৬): ONEK SUNDOR AKTA PLACE

পাঠিয়েছেন মো: মাহমুদুল হাসান সাগর, কিশোরগঞ্জ · ০৮/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।

Unseen Bangladesh অ্যাপে খুলুন →

কিশোরগঞ্জ জেলার আরও লুকানো রত্ন

কিশোরগঞ্জ জেলার ভ্রমণ গাইড: সব দর্শনীয় স্থান →