
হাজারীখিল বাজার,বিবির হাট,ফটিকছড়ি, চট্টগ্রাম, চট্টগ্রাম · পাহাড় ও বন · লুকানো রত্ন
হাজারীখিল মিনি কাশ্মির
★ ৫.০ · ১টি রিভিউ
জায়গাটি একদম নিরিবিলি গ্রামের ভিতরে সেখানে গেলে পাহাড় আর ফসলের মাঠ সুন্দর একটা বিকেল কাটানোর জন্যে সেরা প্লেস হবে তবে সেখানে আমরা বাইক নিয়ে গিয়েছিলাম আপনারা চাইলে যেতে পারেন সুন্দর একটা বিকেল উপভোগ করতে পারবেন
কীভাবে যাবেন
চট্টগ্রাম এর ফটিকছড়ির বিবির হাট বাজার থেকে চলে যেতে হবে বিমান চত্ত্বর হয়ে হাজারীখিল বাজার সেখানে থেকে চা ফ্যাক্টরী থেকে সামনে আগালে কাউকে বললেই দেখায়া দিবে মিনি কাশ্মির পাহাড় আর সেই সুন্দর জায়গাটি
কোথায় থাকবেন
থাকার জন্য আপনি বিবিরহাট বাজার এর দিকে হোটেল পাবেন আশা করি
কাছে খাবারের ব্যবস্থা
সেখানে খাবারের দোকান নেই
সুবিধা
নেটওয়ার্ক পাই, খোলা মাঠ সেটি
কাছের দর্শনীয় স্থান
Tk tea Factory, Rangapati tea estate
নিরাপত্তা পরামর্শ
যারা গাড়ি ছাড়া যাবেন সন্ধ্যা নামার আগেই পাহাড় থেকে নেমে চলে আসবেন যেহেতু নিরিবিলি যায়গা টিম হিসেবে যাওয়া ভালো
আরও ছবি






ম্যাপে অবস্থান
রিভিউ
- ★★★★★ MD MEHEDI UZZAMAN (০৯/১০/২০২৬): আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের দেশকে এত সুন্দর ভাবে বানিয়েছেন যদি ভ্রমণ না করতাম তাহলে এমন সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারতাম না। আমরা বাইকে করে গিয়েছিলাম অসাধারণ একটি বিকেল সেখানে কাটিয়েছি
পাঠিয়েছেন MD MEHEDI UZZAMAN, জামালপুর · ০৭/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →
ঢাকা থেকে চট্টগ্রাম
ঢাকা থেকে চট্টগ্রাম প্রায় ২৫০ কিমি, সময় লাগে ৫–৬ ঘণ্টা।
- 🚌 বাসে: সায়েদাবাদ/আরামবাগ থেকে গ্রীন লাইন, হানিফ, শ্যামলী, এনা ইত্যাদি; নন-এসি ৬৫০–৮০০৳, এসি ১,১০০–১,৮০০৳।
- 🚆 ট্রেনে: কমলাপুর থেকে সোনার বাংলা, সুবর্ণ, মহানগর, তূর্ণা নিশীথা; ভাড়া প্রায় ৪০০–১,২০০৳।
- ✈️ বিমানে: বিমান, ইউএস-বাংলা, নভোএয়ার; একপথ ৪,০০০–৭,০০০৳, ৪৫ মিনিট।
চট্টগ্রাম জেলার দর্শনীয় স্থান
- পতেঙ্গা সমুদ্র সৈকত — কর্ণফুলীর মোহনায় শহরের কাছের সমুদ্র সৈকত; সন্ধ্যায় জাহাজের আলো আর সামুদ্রিক খাবারের দোকান।
- ফয়'স লেক — পাহাড়ে ঘেরা কৃত্রিম লেক, বোটিং, অ্যামিউজমেন্ট পার্ক আর রিসোর্ট।
- চন্দ্রনাথ পাহাড় — সীতাকুণ্ডে প্রায় ১,০০০ ফুট উঁচু পাহাড়চূড়ায় মন্দির; ট্রেকিং ও চারপাশের দৃশ্যের জন্য জনপ্রিয়।
- গুলিয়াখালী সৈকত — সবুজ ঘাসের কার্পেট আর কেওড়া বনের সাথে ব্যতিক্রমী সমুদ্র সৈকত।
- খৈয়াছড়া ঝর্ণা — মীরসরাইয়ে নয়টি ধাপের বড় ঝর্ণা; বর্ষায় পানি সবচেয়ে বেশি থাকে।
- মহামায়া লেক — পাহাড়ের মাঝে লেক, কায়াকিং আর লেকের শেষে ছোট ঝর্ণা।
- বায়েজিদ বোস্তামীর মাজার — পাহাড়ের উপর মাজার, পাশের পুকুরে বিরল বোস্তামী কচ্ছপ দেখা যায়।
- চট্টগ্রাম ওয়ার সিমেট্রি — দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের পরিচ্ছন্ন, শান্ত সমাধিক্ষেত্র।
চট্টগ্রাম জেলার বিখ্যাত খাবার ও পণ্য
মেজবানি মাংস · শুঁটকি · বেলা বিস্কুট