নাপিত্তাছড়া ঝর্ণা, মিরসরাই, চট্টগ্রাম
ছবি: মোঃ শাহেদুল ইসলাম, চট্টগ্রাম

মিরসরাই, চট্টগ্রাম · ঝর্ণা · লুকানো রত্ন

নাপিত্তাছড়া ঝর্ণা

নাপিত্তাছড়া ঝর্ণা (Napittachora Waterfall) বর্তমানে বেশ পরিচিত একটি নাম। নাপিত্তাছড়া ঝর্ণা চট্টগ্রাম জেলার মিরসরাইয়ের অবস্থিত। ঝর্ণায় যাবার যে ঝিরিপথ আছে তা নাপিত্তাছড়া ট্রেইল নামে পরিচিত। এই ট্রেইলে আছে টিপরা খুম, কুপিটা খুম, বাঘবিয়ানী ঝর্না ও বান্দরখুম নামের আরও বেশ কিছু ঝর্ণা ও খুম। মাঝে মধ্যে বন্য প্রাণী দেখা যায় আবার এর চারপাশের পরিবেশ সবাইকে মুগ্ধ করে।

🗓️ যাওয়ার সেরা সময়মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ভালো সময়। এই সময় পানি বেশি থাকে দেখতে সুন্দর থাকে তবে অতিরিক্ত বৃষ্টি বা টানা বৃষ্টিতে না আসা উত্তম। শীতের সময় পানি না থাকলেও দেখতে সুন্দর লাগে।
⏱ কতক্ষণ লাগেপুরা ট্রেল ঘুরে দেখা যায় ৫-৬ ঘন্টায়। (যাওয়া আসা ঘুরাঘুরি সব নির্ভর করবে হাঁটার ঘতির উপর।)
💰 খরচ২০৳

কীভাবে যাবেন

চট্টগ্রাম কিংবা ঢাকা থেকে বাসে করে আসলে মিরসরাই থানার নয়দুয়ার বাজারে নামতে হবে। চট্টগ্রাম থেকে একেক বাসে একেক রকম ভাড়া।লোকাল উত্তরা বাস ৮০ টাকা। চয়েস ক্লোজ ডোর ১৫০ টাকা। মিরসরাই - সীতাকুণ্ড বাজার থেকে ২০-৫০ টাকা ভাড়া দিয়ে নয়দুয়ার আসা যায়। নয়দুয়ার বাজার থেকে পূর্ব দিকে ২০- ৩০ মিনিট হাঁটলে ঝর্ণার ঝিরিপথ। ঝিরিপথ দিয়ে হাঁটলে একটার পর একটা ঝর্ণা সামনে আসবে।

কোথায় থাকবেন

যেহেতু দিনের মধ্যে শেষ করা যায় তাই আসে পাশে তেমন হোটেল নেই। যদি আরো কিছু ঝর্ণা দেখার উদ্দেশ্য থাকে তাহলে বড়তাকিয়া, মিরসরাই, বা সীতাকুণ্ড বাজারে কিছু হোটেল আছে।

কাছে খাবারের ব্যবস্থা

নয়দুয়ার বাজার থেকে ঝর্ণার ঝিরিপথ পর্যন্ত পর্যাপ্ত খাবার হোটেল এবং বিভিন্ন খাবার দোকান রয়েছে। খাবারের হোটেল গুলোতে দুপুরে খাবার অর্ডার দেয়া যাই কিংবা এসে খাওয়া যায়।

সুবিধা

ঝর্ণার ঝিরিপথের মুখে হোটেল গুলোতে ওয়াশরুম, গোসল খানা সহ ব্যাগ রাখার সুবিধা পাওয়া যাবে।

কাছের দর্শনীয় স্থান

খৈয়াছড়া ঝর্ণা

নিরাপত্তা পরামর্শ

১.অতিরিক্ত বৃষ্টিতে পাহাড়ি ডল ভয়ংকর হয়ে যায়। ২.কিছু জায়গা অতিরিক্ত খাড়া তাই সাবধানে চলাচল করতে হবে। ৩. পুরা ট্রেল ঝিরিপথ দিয়ে পাহাড় ডিঙিয়ে যেতে হয় তাই চিন্তা করে আসা উত্তম। ৪. স্থানীয় গাইড রাখা উচিত ৫. ঝর্ণায় পানিতে পড়ে অনেকে আহত - নিহত হয় তাই পানিতে বা কূপে নামা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

আরও ছবি

নাপিত্তাছড়া ঝর্ণা: ছবি ২
নাপিত্তাছড়া ঝর্ণা: ছবি ৩
নাপিত্তাছড়া ঝর্ণা: ছবি ৪
নাপিত্তাছড়া ঝর্ণা: ছবি ৫
নাপিত্তাছড়া ঝর্ণা: ছবি ৬
নাপিত্তাছড়া ঝর্ণা: ছবি ৭

ম্যাপে অবস্থান

পাঠিয়েছেন মোঃ শাহেদুল ইসলাম, চট্টগ্রাম · ০৮/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।

Unseen Bangladesh অ্যাপে খুলুন →

চট্টগ্রাম জেলার আরও লুকানো রত্ন

চট্টগ্রাম জেলার ভ্রমণ গাইড: সব দর্শনীয় স্থান →