আকিলপুর সমুদ্র সৈকত, সীতাকুণ্ড, চট্টগ্রাম
ছবি: জোবায়েদ ইসলাম মাহফুজ, চট্টগ্রাম

সীতাকুণ্ড, চট্টগ্রাম · নদী, সৈকত বা লেক · লুকানো রত্ন

আকিলপুর সমুদ্র সৈকত

আকিলপুর সমুদ্র সৈকত (স্থানীয়ভাবে যা কুমিরা সৈকত নামেও পরিচিত) বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের নিমতলা গ্রামে (ছোট কুমিরা বাজার এলাকার পশ্চিমে) অবস্থিত একটি চমৎকার ও শান্ত সমুদ্র সৈকত। যান্ত্রিক শহরের কোলাহল থেকে দূরে প্রাকৃতিক শান্ত পরিবেশ ও সমুদ্রের ঢেউয়ের মৃদু গর্জন উপভোগ করার জন্য এটি একটি আদর্শ ও উদীয়মান পর্যটন কেন্দ্র।কক্সবাজার বা পতেঙ্গার মতো অতিরিক্ত জনাকীর্ণ বা কোলাহলপূর্ণ নয়; এখানে এসে গভীর প্রশান্তি ও নীরবতা উপভোগ করা যায়। এখান থেকে খুব সুন্দরভাবে সূর্যাস্ত উপভোগ করা যায়। বিশেষ করে পূর্ণিমার রাতে এখানকার সৌন্দর্য বহুগুণ বেড়ে যায়।

🗓️ যাওয়ার সেরা সময়প্রতি দিন বিকালে
⏱ কতক্ষণ লাগেবাজার থেকে আধা ঘণ্টা
💰 খরচবিনামূল্য

কীভাবে যাবেন

ঢাকা থেকে চট্টগ্রামগামী যেকোনো বাসে এসে “ছোট কুমিরা বাজার” মোড়ে নামতে হবে। এছাড়া ট্রেনে এলে চট্টগ্রামগামী ট্রেনে কুমিরা রেলস্টেশনে নেমে রিকশা বা অটোরিকক্ষায় ছোট কুমিরা বাজার হয়ে সৈকতে পৌঁছানো যায়।

কোথায় থাকবেন

বাজার যেকোনো হোটেলে

কাছে খাবারের ব্যবস্থা

ভালো মানের নাস্তা+ চা

সুবিধা

পার্কিং, টয়লেট

কাছের দর্শনীয় স্থান

বাঁশবাড়িয়া ফেরী ঘাট + কুমিরা সন্দীপ ঘাট

নিরাপত্তা পরামর্শ

যাতায়াত এর রাস্তা বর্তমানে হালকা ভাঙ্গা

আরও ছবি

আকিলপুর সমুদ্র সৈকত: ছবি ২
আকিলপুর সমুদ্র সৈকত: ছবি ৩
আকিলপুর সমুদ্র সৈকত: ছবি ৪
আকিলপুর সমুদ্র সৈকত: ছবি ৫
আকিলপুর সমুদ্র সৈকত: ছবি ৬
আকিলপুর সমুদ্র সৈকত: ছবি ৭
আকিলপুর সমুদ্র সৈকত: ছবি ৮
আকিলপুর সমুদ্র সৈকত: ছবি ৯
আকিলপুর সমুদ্র সৈকত: ছবি ১০

ম্যাপে অবস্থান

পাঠিয়েছেন জোবায়েদ ইসলাম মাহফুজ, চট্টগ্রাম · ০৬/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।

Unseen Bangladesh অ্যাপে খুলুন →

চট্টগ্রাম জেলার আরও লুকানো রত্ন

চট্টগ্রাম জেলার ভ্রমণ গাইড: সব দর্শনীয় স্থান →