
রাউজান, চট্টগ্রাম · খাবার
লাম্বুরহাটের ছানা মিষ্টি
চট্টগ্রামের রাউজান উপজেলার লাম্বুরহাটের ছানার মিষ্টি তার ব্যতিক্রমী স্বাদ, খাঁটি উপাদান এবং ঐতিহ্যবাহী তৈরির পদ্ধতির জন্য বিশেষ ও বিখ্যাত। এই মিষ্টি তৈরিতে কোনো ভেজাল বা কৃত্রিম উপাদান ব্যবহার করা হয় না, বরং স্থানীয় খামার ও গ্রামীন উৎস থেকে সংগ্রহ করা তাজা খাঁটি গরুর দুধ দিয়ে প্রতিদিনের ছানা প্রতিদিন তৈরি করা হয়। কারিগরদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও নিখুঁত কারিগরি দক্ষতার কারণে ছানা নরম ও তুলতুলে থাকে, যা মুখে দিলে সহজেই মিলিয়ে যায়। মিষ্টিতে চিনির সিরা বা চিনির পরিমাণের ভারসাম্য এমনভাবে রক্ষা করা হয় যাতে অতিরিক্ত মিষ্টি না হয়ে দুধের প্রাকৃতিক স্বাদ ও সুবাস পাওয়া যায়। দশকের পর দশক ধরে একই ধরনের মান বজায় রাখা এবং রাউজানের ঐতিহ্যবাহী সংস্কৃতির অংশ হয়ে ওঠায় লাম্বুরহাটের ছানার মিষ্টি শুধু স্থানীয়দের কাছে নয়, চট্টগ্রাম জেলাসহ দূরদূরান্তের মিষ্টিপ্রেমীদের কাছেও দারুণ সমাদৃত। এছাড়াও এখানে গোলাপ-জামুন মিষ্টি, লুচি এবং দইও পাওয়া যায়।
কোথায় পাবেন
রাখালবাবুর মিষ্টির দোকান
পাঠিয়েছেন Shakirul Islam, ব্রাহ্মণবাড়িয়া · ১১/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →