
দক্ষিণ চট্টগ্রাম, চট্টগ্রাম · খাবার
মোছা ভাত
মোছা ভাত হলো দক্ষিণ চট্টগ্রামের কলাপাতা ও ভাতের মেলবন্ধনে তৈরি প্রায় বিলুপ্তপ্রায় এক ঐতিহ্যবাহী ও রাজকীয় লোকজ খাবার। এটি মূলত আগুনে সেঁকা কলাপাতার ভেতর সুগন্ধি চালের গরম ভাতের সাথে গরুর মাংসের কালা ভুনা বা ঝাল মুরগি, ডিম, চিংড়ি এবং হরেক পদের ঝাল শুঁটকি ভর্তা একসাথে সাজিয়ে সুতো দিয়ে শক্ত পুটলি বেঁধে তৈরি করা হয়। এরপর পুটলিটি হালকা আঁচে দমে বসানো হয়। দমে রাখার কারণে কলাপাতার মিষ্টি সুঘ্রাণ ও মাংস-ভর্তার মসলা ভাতে মিশে এক অতুলনীয় স্বাদের সৃষ্টি করে। অতীতে জামাই আদর ও পারিবারিক উৎসবে পরিবেশিত এই খাবারটি কলাপাতা খুলেই গরম গরম মেখে খাওয়া হয়।
কোথায় পাবেন
মোছা ভাত বাণিজ্যিক বা নিয়মিত রেস্তোরাঁর মেনুতে খুব একটা পাওয়া যায় না। এটি মূলত একটি ঘরোয়া এবং ফরমায়েশভিত্তিক খাবার।
পাঠিয়েছেন আলভি চৌধুরি, চট্টগ্রাম · ২৮/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →