
ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলাসহ গাইবান্ধার বিভিন্ন গ্রামীণ এলাক, গাইবান্ধা · সংস্কৃতি ও হস্তশিল্প
শতরঞ্জি
গাইবান্ধার শতরঞ্জি কেবল দেশেই নয়, বরং এর নান্দনিক সৌন্দর্য ও কারুকার্যের জন্য আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সমাদৃত। এই হস্তশিল্পটি মূলত সুতা বা কাপড় দিয়ে হাতে বুনে তৈরি একধরণের আকর্ষণীয় মাদুর বা কার্পেট। এতে কোনো আধুনিক বাান্ত্রিক তাঁত ব্যবহার করা হয় না; বরং গ্রামীণ কারিগররা পরম যত্নে এবং শৈল্পিক ছোঁয়ায় ঐতিহ্যবাহী নকশায় এটি তৈরি করেন। ঘর সাজানো, বসার ঘর বা শোবার ঘরের ফ্লোর ম্যাট হিসেবে এর ব্যবহার অনন্য। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসা এই শিল্পটি বর্তমানে গাইবান্ধার নারী কারিগরদের কর্মসংস্থান এবং অর্থনৈতিক সচ্ছলতা ফেরাতে দারুণ ভূমিকা রাখছে।
কোথায় পাবেন
গাইবান্ধার বিভিন্ন হস্তশিল্পের শোরুম, স্থানীয় মেলা এবং বিশেষ করে পিকেএসএফ (PKSF) বা স্থানীয় এনজিও পরিচালিত কারুশিল্প কেন্দ্র ও প্রদর্শনী কেন্দ্রগুলোতে এই শতরঞ্জি সরাসরি সংগ্রহ করা যায়।
পাঠিয়েছেন Shahadat Hossain, গাইবান্ধা · ২৯/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →