ময়মনসিংহ বিভাগ

নেত্রকোণা ভ্রমণ গাইড

গারো পাহাড়, সোমেশ্বরী নদী আর বিরিশিরির চীনামাটির পাহাড়ের জেলা; হাওরও আছে।

⭐ নেত্রকোণার বিখ্যাত খাবার ও পণ্য

বালিশ মিষ্টি

সব জেলার বিখ্যাত খাবার ও পণ্য → ছবির সূত্র

📜 নেত্রকোণার নামকরণের ইতিহাস

নামের উৎস নিয়ে নানা মত আছে। একটি প্রচলিত মত হলো, আগে এখানে 'নাটেরকোণা' নামে একটি বাজার ছিল; সেই নাম বদলে কালক্রমে নেত্রকোনা হয়েছে।

নেত্রকোণা কীভাবে যাবেন

ঢাকা থেকে নেত্রকোণা প্রায় ১৬০ কিমি, সময় লাগে ৪–৫ ঘণ্টা।

  • 🚌 বাসে: মহাখালী থেকে সরাসরি দুর্গাপুর/বিরিশিরির বাস (জিন্নাত, সরকার), ভাড়া ৪০০–৫০০৳; বা নেত্রকোনা হয়ে।
  • 🚆 ট্রেনে: কমলাপুর থেকে হাওর এক্সপ্রেস/মহুয়া কমিউটারে নেত্রকোনা বা মোহনগঞ্জ।

দর্শনীয় স্থান (৪টি)

খরচ কেমন

জনপ্রতি দিনে ১,৩০০–২,৫০০৳

কোথায় থাকবেন

  • বিরিশিরিতে ওয়াইএমসিএ ও ওয়াইডব্লিউসিএ গেস্টহাউস, কালচারাল একাডেমির রেস্ট হাউস

কী খাবেন

নেত্রকোনার বালিশ মিষ্টি (বিখ্যাত), হাওরের মাছ

ময়মনসিংহ বিভাগের অন্য জেলা

জামালপুরময়মনসিংহশেরপুর