
নেত্রকোণা সদর, নেত্রকোণা · হাওর, বিল ও জলাভূমি · লুকানো রত্ন
নাড়িয়াপাড়া লাল শাপলা বিল
নেত্রকোণা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের নাড়িয়াপাড়া, গাবরাগাতী ও রাজাপুর গ্রামের ভেতরে অন্যতম নান্দনিক সৌন্দর্য বিশিষ্ট লাল শাপলা ফুলের বিল। স্থানীয়ভাবে এটি ঘোরাদিঘী বিল নামেও পরিচিত। সাত সকালে ভরপুর লাল শাপলা বিল ও নৌকায় ঘুরে ফুলের মাঝখান দিয়ে চলার অনুভূতি টাই অন্যরকম।
কীভাবে যাবেন
নেত্রকোনা জেলা শহর থেকে দূরত্ব ০৮ কিলোমিটার, জেলা শহরের রাজুর বাজার থেকে সিধলী রোড দিয়ে বড়ওয়ারী ব্রীজ পার হয়ে এখানে আসা যাবে। অটো,সিএনজি কিংবা মোটরসাইকেল দিয়ে আসতে পারবেন, অটো ভাড়া জনপ্রতি ৩০/৪০ টাকা।
কোথায় থাকবেন
উপজেলা শহরের যে কোনো হোটেলে।
কাছে খাবারের ব্যবস্থা
শুধুমাত্র ছোট চা/বিস্কিটের দোকান পাবেন।
কাছের দর্শনীয় স্থান
প্যারিস রোড, গাবরাগাতী (ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন)
আরও ছবি




ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন হৃদয় হাসান, নেত্রকোণা · ১০/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →