
কাউনিয়া ও লালমনিরহাট সদর উপজেলার মাঝে, রংপুর · ঐতিহাসিক স্থান · লুকানো রত্ন
তিস্তা রেলওয়ে ব্রিজ
★ ৫.০ · ২টি রিভিউ
• বিশাল তিস্তা নদী ও তার চওড়া বালুচর (শুষ্ক মৌসুমে নদী অনেক সরু হয়ে যায়) • পুরোনো লোহার গার্ডার ও স্প্যানের কাঠামো, যা ব্রিটিশ যুগের প্রকৌশলের নিদর্শন • সেতুর ওপর দিয়ে ট্রেন চলার দৃশ্য • পাশের নতুন সড়ক সেতু (পুরোনো-নতুনের পাশাপাশি তুলনা) কী করবেন • ছবি তোলা, বিশেষ করে সূর্যোদয় বা সূর্যাস্তের সময় • নদীর পাড়ে হাঁটা ও খোলা প্রকৃতি উপভোগ করা • ট্রেনে লালমনিরহাট–রংপুর রুটে সেতু পার হওয়ার অভিজ্ঞতা নেওয়া • ইতিহাস জানা: ১৮৭৯ সালের দিকে এখানে বাষ্পীয় ফেরি চলত, ১৯৭১-এ সেতু ক্ষতিগ্রস্ত হয়, ১৯৭২-এ মেরামত হয়
কীভাবে যাবেন
বাসে (সবচেয়ে সহজ) 1. রংপুর শহর থেকে লালমনিরহাট বা কুড়িগ্রামমুখী লোকাল বাসে উঠুন। 2. কাউনিয়া হয়ে বাসটি তিস্তা সড়ক সেতু পার হয়। 3. "তিস্তা ব্রিজ" বা কাউনিয়া মোড়ে নামুন। 4. সেখান থেকে রিকশা বা ভ্যানে বা হেঁটে রেল সেতুর কাছে যান (সড়ক সেতুর পাশেই)।
কোথায় থাকবেন
রংপুর শহরের হোটেলে থাকা যাবে
কাছে খাবারের ব্যবস্থা
আসে পাশে প্রচুর স্ট্রীটফুডের দোকান আছে।
সুবিধা
শহরের কোলাহল মুক্ত, সকালটা অনেকবেশি স্নিগ্ধ, ওই সময়টা পর্যটক যায়না।
কাছের দর্শনীয় স্থান
• লালমনিরহাট রেল জংশন: উপমহাদেশের অন্যতম পুরোনো রেল জংশনগুলোর একটি। • তিস্তা ব্যারেজ (দোয়ানী/ডালিয়া): তিস্তা নদীর ওপর বিশাল সেচ প্রকল্প। সেতু থেকে বেশ দূরে, তাই আলাদা দিনের পরিকল্পনা ভালো। রংপুর দিকে • তাজহাট জমিদার বাড়ি (রংপুর শহর): আকর্ষণীয় স্থাপত্যের জমিদার প্রাসাদ, যেখানে জাদুঘরও আছে।
নিরাপত্তা পরামর্শ
ব্রিজের উপর উঠা থেকে বিরত থাকুন, রাতে না যাওয়া নিরাপদ।
আরও ছবি






ম্যাপে অবস্থান
রিভিউ
- ★★★★★ Maidul Islam Maim (০৯/১০/২০২৬): এক সময় এটা দিয়ে যানবাহন চলত কিন্তু এখন এটা দেখার মত
- ★★★★★ Shaon Kumar Sarkar (০৮/১০/২০২৬): darun jayga ta
পাঠিয়েছেন মো: তৌফিকুর রহমান তামিম, গাইবান্ধা · ০৬/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →