
রংপুর সদর, রংপুর · হাওর, বিল ও জলাভূমি · লুকানো রত্ন
চিকলি ওয়াটার পার্ক
চিকলি ওয়াটার পার্ক রংপুরের হনুমানতলা এলাকায় প্রায় ১০০ একর জায়গা জুড়ে অবস্থিত উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র। শত বছরের প্রাচীন ঐতিহাসিক 'চিকলি বিল'কে কেন্দ্র করে এই পার্কটি গড়ে উঠেছে। এখানে দর্শনার্থীদের জন্য রয়েছে স্পিডবোট রাইড, কৃত্রিম ঝরনা, স্বচ্ছ পানিতে রঙিন মাছ দেখার সুযোগ এবং শিশুদের জন্য নানা আকর্ষণ। এছাড়া পার্কটিতে রয়েছে দেশের অন্যতম বড় নাগরদোলা, যেখান থেকে পুরো রংপুর শহরের চমৎকার রূপ দেখা যায়। বিশেষ করে রাতের বেলায় রঙিন আলোয় সেজে ওঠা কৃত্রিম ঝরনা এবং খোলামেলা রেস্তোরাঁ এই পার্কের সৌন্দর্য বাড়িয়ে তোলে। পরিবার ও বন্ধুদের নিয়ে সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ স্থান।
কীভাবে যাবেন
রংপুর শহরের যেকোনো প্রান্ত থেকে স্থানীয় পরিবহনে চড়ে খুব সহজেই হনুমানতলা এলাকায় অবস্থিত চিকলী ওয়াটার পার্কে যাওয়া যায়। রংপুর বাস টার্মিনাল থেকে: আপনি যদি বাসে করে রংপুরে আসেন, তবে বাস টার্মিনাল থেকে সরাসরি একটি ইজি বাইক (অটোরিকশা) বা রিকশা রিজার্ভ করে সরাসরি পার্কে চলে যেতে পারবেন।
কোথায় থাকবেন
রংপুর শহরে যে কোন আবাসিক হোটেলে থাকার ব্যবস্থা রয়েছে ।
কাছে খাবারের ব্যবস্থা
ওয়াটার পার্কে অনেক বড় বড় অনেক মজাদার রেস্টুরেন্ট আছে ।
সুবিধা
এটা একটা আবাসিক এরিয়ার মত , রংপুর সিটি কর্পোরেশনের একটা সেরা উদ্বেগ। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় নাগরদোলা টি এখানে অবস্থিত
কাছের দর্শনীয় স্থান
রংপুর জাতীয় চিড়িয়াখানা
আরও ছবি






ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন সাদ বিন সাইফুল্লাহ স্বাধীন, রংপুর · ০৮/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →