
মিঠাপুকুর, রংপুর · ধর্মীয় স্থান · লুকানো রত্ন
ফুলচৌকি মসজিদ
রংপুরের মিঠাপুকুর উপজেলার ফুলচৌকিতে অবস্থিত ঐতিহাসিক ফুলচৌকি জামে মসজিদ মুঘল স্থাপত্যের এক অনন্য প্রাচীন নিদর্শন। এই মসজিদ কমপ্লেক্সের মূল গেটের সামনে চিরনিদ্রায় শায়িত আছেন ব্রিটিশবিরোধী সংগ্রামের অমর শহীদ নবাব নূরউদ্দীন মোহাম্মদ বাকের জং, যিনি সম্রাট শাহ আলমের ভাই ছিলেন এবং ১৭৮৩ সালে ব্রিটিশদের সাথে যুদ্ধে আহত হয়ে ইন্তেকাল করেন। এছাড়া চত্বরটিতে ১৮৫৭ সালের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক শহীদ শাহজাদা কামাল মুহাম্মদ, সম্রাট বাহাদুর শাহ জাফরের সেনাপতি শাহজাদা নাসির উদ্দীন ও বীরযোদ্ধা আমিরুন নেছা বিবির সমাধি রয়েছে। ইতিহাস ও ঐতিহ্যের এক বিরল মিলনস্থল এই প্রাঙ্গণ।
কীভাবে যাবেন
ফুলচৌকি জামে মসজিদ কমপ্লেক্সে যেতে হলে দেশের যেকোনো প্রান্ত থেকে আপনাকে প্রথমে বিভাগীয় শহর রংপুরে পৌঁছাতে হবে। রংপুরের মডার্ন মোড় বা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকা বা বগুড়াগামী যেকোনো লোকাল বা আন্তঃজেলা বাসে উঠে প্রায় ২০–২২ কিলোমিটার দক্ষিণে মিঠাপুকুর বাসস্ট্যান্ড (বা গড়ের মাথা) মোড়ে নামতে হবে। এছাড়া মডার্ন মোড় থেকে মিঠাপুকুরের সরাসরি সিএনজি ও লোকাল অটো পাওয়া যায়। মিঠাপুকুর সদর বা গড়ের মাথা থেকে ময়েনপুর ইউনিয়নের ফুলচৌকি গ্রামের দূরত্ব প্রায় ৪–৫ কিলোমিটার। মিঠাপুকুর বাজার বা বাসস্ট্যান্ড থেকে অটোরিকশা, সিএনজি কিংবা ভ্যানে করে সহজেই ময়েনপুর হয়ে সরাসরি ফুলচৌকি জামে মসজিদ কমপ্লেক্সের সামনে পৌঁছে যাওয়া যায়।
কোথায় থাকবেন
রংপুরে যেকোন হোটেলে থাকরে পারবেন
কাছে খাবারের ব্যবস্থা
গ্রামের মধ্যে অবস্থিত তাই শহরে যাওয়া ছাড়া ভাল কোন খাবারের ব্যবস্থা নেই।
কাছের দর্শনীয় স্থান
মিঠাপুকুর বড় মসজিদ, মিঠাপুকুর ইকোপার্ক ও শালবন, পায়রাবন্দ ও বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র
আরও ছবি




ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন ইসমাইল হোসেন রিফাত, রংপুর · ০৮/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →