
পীরগঞ্জ, রংপুর · হাওর, বিল ও জলাভূমি · লুকানো রত্ন
কাটাগড় (বড়বিলা)
অসম্ভব সুন্দর এ স্থানটির নাম কাটাগড়। এখানে প্রায় ১০০০টির মতো বটগাছ রয়েছে বড়বিলা নামের এক বিল এর পাড়ে। স্থানটি পাখির অভয়ারণ্য হওয়ায় এখানে অনেক রকমের পাখির দেখা মেলে; পাখির ডাকেই মন ফুরফুরা হয়ে যায়, এখানে আসলে। শীতকালে তো ম্যালা(অনেক) অথিতি পাখি আসে এখানে।
কীভাবে যাবেন
রংপুর শহর এর আগেই ঢাকা-রংপুর মহাসড়কে পীরগঞ্জ উপজেলা বাস স্ট্যান্ড থেকে সোডাপীর বাজার এর অতো পাওয়া যায়, অটোরিকশার চালককে বললেই নিয়ে যাবে।
কোথায় থাকবেন
পীরগঞ্জ উপজেলা ডাক বাংলো/ কুইন পার্ক/ক্যাফে অনন্যা আবাসিক
কাছে খাবারের ব্যবস্থা
পাশেই চতরা হাটে পাওয়া যায় ঐতিহ্যবাহী ঘোল, এছাড়াও পীরগঞ্জ এর বিখ্যাত এবং ঐতিহ্যবাহী গুলসান হোটেল এর খাবার।
সুবিধা
স্থানীয়দের উঠানে ফ্রিতে বাইক/কার পার্ক করতে পারবেন। ***এলাকার মানুষ অনেক অথিতিপরায়ন।
কাছের দর্শনীয় স্থান
নীল দরিয়া (রাজা নীলাম্বরের রাজধানী এবং প্রাসাদ যা এখন অভয়ারণ্য) এবং মিঠাপুকুর ইকোপার্ক থেকেও ১ ঘন্টার পথ।
নিরাপত্তা পরামর্শ
প্রবেশের রাস্তাটি সরু এবং বর্ষাকালে পিচ্ছিল থাকে, তবে হেটে যাওয়া যায়। বর্ষাকালে বাইক নিয়ে সমস্যা হয় কিছুটা তবে স্থানীয়দের উঠানে বাইক রাখা যায়।
আরও ছবি




ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন সাকিবুল হাসান সাকিব, রংপুর · ০৮/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →