
নিয়ামতপুর, নওগাঁ · প্রাকৃতিক পর্যটন স্পট (তাল বাগান) · লুকানো রত্ন
তালতলী, (ঘুঘুডাঙ্গা)
এই জায়গায় টি নওগাঁ সহ আশেপাশের অনেক অঞ্চল জুড়ে পরিচিত। এই রাস্তার দুইপাশ দিয়ে সারি সারি তাল গাছ দাঁড়িয়ে আছে। যে কারণে জায়গাটির সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। এখানে প্রতিনিয়ত অনেক পর্যটক ও ভ্রমন পিয়াসী ব্যক্তিরা ভিজিট করেন। ফটোশুট করার জন্য বিখ্যাত। এছাড়াও স্পটটি উদ্দেশ্য করে অনেক দোকান নির্মিত হয়েছে। এটি বর্তমানে কিছু সংস্করণ করা হয়েছে। এখানেকার জনপ্রিয় তাঁলের পিঠা পাওয়া যায়, তাঁলের সিজনে।এখানে গেলে ব্যাস্ত শহর থেকে খোলা আকাশের নীচে, খোলা বাতাসে,প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করা যায়।🥰 এটিকে স্থানীয় লোকেরা জনপ্রিয় নাম দিয়েছে তালতলী। তাই সকলে তাঁলতলী নামেই ডাকে।
কীভাবে যাবেন
এখানে আসতে নওগাঁ শহর থেকে নিয়ামতপুর উপজেলা তে আসতে হবে।যেহেতু এটা নিয়ামতপুর উপজেলায় অবস্থিত। নিয়ামতপুর থেকে ১৭কিলো.রাস্তা হাজীনগর ইউনিয়ন গেলেই তাঁলতলী পৌঁছে যাবে।এখান থেকে নিজের বাইক বা ভ্যানে করে যাওয়া যায়
কোথায় থাকবেন
সেখানে কোনো আবাসিক হোটেল নেই।
কাছে খাবারের ব্যবস্থা
সবকিছুর দোকান আছে। পানির ব্যাবস্থাও আছে
সুবিধা
হ্যা সেখানে টয়লেট, পার্কিং, নেটওয়ার্ক সব সুবিধা পাবেন।
কাছের দর্শনীয় স্থান
বেলগাপুর বটবৃক্ষ পিকনিক স্পট, এটা নিয়ামতপুর থেকে দক্ষিণে ১২কিলো,এটাও একটি প্রাকৃতিক পর্যটন স্পট
নিরাপত্তা পরামর্শ
আবহাওয়া অনুকূলে।আত্মীয় থাকলে ভালো।গাইড এর প্রয়োজন নেই, সেটা ব্যাক্তিগত।
আরও ছবি









ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন Md Abu Sufian, নওগাঁ · ০৭/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →