হাঁসাইগাড়ী বিল, নওগাঁ সদর, নওগাঁ
ছবি: Rabbi Hossain, দিনাজপুর

নওগাঁ সদর, নওগাঁ · হাওর, বিল ও জলাভূমি · লুকানো রত্ন

হাঁসাইগাড়ী বিল

নওগাঁ জেলার এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের নাম হাসাইগাড়ি বিল। চারদিকে যতদূর চোখ যায়, শুধু পানি আর প্রকৃতির মায়াবী সৌন্দর্য। বিশেষ করে বর্ষাকালে বিলটি যেন এক অন্যরকম রূপ ধারণ করে। নৌকায় করে বিলের মাঝখানে ঘুরে বেড়ানো, ঠান্ডা বাতাস উপভোগ করা আর চারপাশের দৃশ্য দেখা—সবকিছু মিলিয়ে সময়টা অসাধারণ হয়ে ওঠে। শহরের ব্যস্ততা থেকে দূরে কিছুটা শান্তি খুঁজতে এমন জায়গার বিকল্প নেই। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া, ছবি তোলা কিংবা বিকেলের সূর্যাস্ত উপভোগ করার জন্য হাসাইগাড়ি বিল সত্যিই সুন্দর একটি জায়গা। প্রকৃতির কাছাকাছি কিছু সময় কাটাতে চাইলে এই বিল একবার ঘুরে আসা উচিত। কিছু জায়গা শুধু দেখা হয় না, অনুভবও করা যায়—হাসাইগাড়ি বিল তেমনই একটি জায়গা।

🗓️ যাওয়ার সেরা সময়জুলাই-সেপ্টেম্বর
⏱ কতক্ষণ লাগে১ ঘন্টা
💰 খরচবিনামূল্যে, কিন্তু নৌকা ভাড়া ৩০০-৫০০ পর্যন্ত হয়

কীভাবে যাবেন

নওগাঁ বাসস্ট্যান্ড থেকে হাঁসাইগাড়ি বিল, প্রথমে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে নামতে হবে। সেখান থেকে অটো, সিএনজি অথবা রিজার্ভ অটোরিকশা নিয়ে হাঁসাইগাড়ি বিলের উদ্দেশ্যে রওনা হবেন। চাইলে শহরের গোস্তহাটির মোড় থেকেও স্থানীয় যানবাহন পাওয়া যায়। নওগাঁ শহর থেকে বিলটির দূরত্ব আনুমানিক ১০–১২ কিলোমিটার এবং যানবাহনভেদে প্রায় ৩০–৪৫ মিনিট সময় লাগতে পারে। সান্তাহার রেলস্টেশন থেকে হাঁসাইগাড়ি বিল, ট্রেনে এলে সান্তাহার জংশন রেলস্টেশনে নামবেন। স্টেশনের বাইরে থেকে নওগাঁ শহরগামী সিএনজি, অটো বা অন্য স্থানীয় যানবাহন নিতে পারবেন। নওগাঁ শহরের গোস্তহাটির মোড় অথবা বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে পৌঁছে সেখান থেকে হাঁসাইগাড়ি বিলগামী অটো বা সিএনজি নেবেন। চাইলে সান্তাহার থেকেই বিল পর্যন্ত রিজার্ভ গাড়ি পাওয়া যায় কি না, দরদাম করে নিতে পারেন।

কোথায় থাকবেন

নওগাঁ সদর

কাছে খাবারের ব্যবস্থা

হোটেল আছে

সুবিধা

মোবাইল নেটওয়ার্ক আছে, পার্কিং আছে, মেইন রোডের সাথেই

কাছের দর্শনীয় স্থান

পাহাড়পুর বৌদ্ধবিহার, দুবলহাটি রাজবাড়ি, বলিহার রাজবাড়ি, কুসুম্বা মসজিদ, পাহাড়পুর জাদুঘর, ডানা পার্ক, নওগাঁ জেলা পরিষদ পার্ক, শখের পল্লী পার্ক, নওগাঁর কেন্দ্রীয় শহীদ মিনার এবং নওগাঁ শহরের ঐতিহাসিক স্থাপনাগুলো।

আরও ছবি

হাঁসাইগাড়ী বিল: ছবি ২
হাঁসাইগাড়ী বিল: ছবি ৩
হাঁসাইগাড়ী বিল: ছবি ৪
হাঁসাইগাড়ী বিল: ছবি ৫
হাঁসাইগাড়ী বিল: ছবি ৬
হাঁসাইগাড়ী বিল: ছবি ৭
হাঁসাইগাড়ী বিল: ছবি ৮
হাঁসাইগাড়ী বিল: ছবি ৯

ম্যাপে অবস্থান

পাঠিয়েছেন Rabbi Hossain, দিনাজপুর · ১২/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।

Unseen Bangladesh অ্যাপে খুলুন →

নওগাঁ জেলার আরও লুকানো রত্ন

নওগাঁ জেলার ভ্রমণ গাইড: সব দর্শনীয় স্থান →