জবই বিল, সাপাহার, নওগাঁ
ছবি: নাদের নিহাল, নওগাঁ

সাপাহার, নওগাঁ · হাওর, বিল ও জলাভূমি · লুকানো রত্ন

জবই বিল

★ ৫.০ · ১টি রিভিউ

জবই বিল আমাদের নওগাঁ জেলার মধ্যে অবস্থিত সবচেয়ে বড় বিল গুলোর মধ্যে একটি।সরকারি হিসেবে বিলটি ৯৯০ একর বা ৪ বর্গকিলোমিটার এলাকাজুড়ে অবস্থিত। বিলের পাশেই পূনর্ভবা নদী অবস্থিত। এই বিলের আসল নাম হচ্ছে ডমরইল বিল এবং মাহিল বিল।জবই বিল নামকরণের একটি কারণ হচ্ছে সাপাহার উপজেলার অধিকাংশ লোক জবই গ্রামের পথ বেয়ে এই ডমরইল বিলে যেত সেই সূত্র ধরে এই বিলের নাম জবই বলে ডাকে।এই বিলে বর্ষাকলে প্রচুর পানি থাকে এবং আবার শীতকালে এই বিশাল নীল জলরাশিতে বিভিন্ন পাখির আনাগোনা লেগেই থাকে। গ্রীষ্মকালে বিলে পানি থাকে না বটেই কিন্তু সুবিশাল ধানের ক্ষেতের মন্ত্রমুগ্ধ রূপ সেই অভাব পূরণ করে দেয়।জবই বিল সীমান্তবর্তী এলাকায় অবস্থিত যার ফলে এখান থেকে নৌকা নিয়ে বাংলাদেশের শেষ প্রান্ত ঘুরে আসা যায়। এই বিলের প্রবেশ পথে সারি সারি তালগাছ রয়েছে যা জায়গাটিকে আরো কাব্যিক করে তোলে। এই বিলে নৌকা করে দূরের হিজল গাছ অবধি যাওয়া যায় । যেখানে নৌকা থামিয়ে বিভিন্ন আসর বাসিয়ে ভ্রমণের পুরো স্বাদ অন্বেষণ করা যায়। এই বিলে বছরের একটা নির্দিষ্ট সময়ে মাছ ধরার মৌসুম আসে এবং যেখানে গ্রামের বহু লোক বিভিন্ন প্রজাতির মাছ ধরে। এই বিল মৎস্য সম্পদ এ পরিপূর্ণ। এই বিল অতিথি পাখির অভয়ারণ্য বটে। এই বিলের প্রাকৃতিক সম্পদেকে রক্ষা করতে বিভিন্ন ক্লাবও রয়েছে এবং তারা তাদের কার্যক্রম প্রতিদিন চালিয়ে যাচ্ছে।

🗓️ যাওয়ার সেরা সময়জুন - নভেম্বর
⏱ কতক্ষণ লাগে২-৩ ঘন্টা
💰 খরচবিনামূল্যে

কীভাবে যাবেন

নওগাঁ জেলা থেকে সাপাহারগামী বাস ধরে প্রথমে সাপাহার সদরে আসতে হবে। দূরত্ব প্রায় ৬০ কিমি। এতে ভাড়া পড়বে ১৫০-১৭০ টাকা। এরপর সাপাহার জিরোপয়েন্ট থেকে বাস কিংবা ভ্যান, অটো তে চড়ে আপনি সরাসরি জবই বিল আসতে পারবেন। মূলত এই বিল জবই গ্রামের বাজার থেকে মাত্র ১ কিমি দূরে। সাপাহার থেকে জবই বিলের দূরত্ব প্রায় ১১ কিমি। এতে খরচ পড়বে ২০ টাকা। নওগাঁ থেকে এই বিলে আসতে মোট খরচ পড়তে পারে ২০০ টাকা এবং যাত্রাপথে মোট সময় লাগবে আনুমানিক ২.৩০ ঘন্টা।

কোথায় থাকবেন

সাপাহার উপজেলার ডাকবাংলোতে কিংবা সাপাহার জিরোপয়েন্টে অবস্থিত হোটেল সেঞ্চুরিতে।

কাছে খাবারের ব্যবস্থা

বিখ্যাত খালেক দাদুর পেয়ারা মাখা, চটপটি ও ফুচকার দোকান, বেভারেজ বা যেকোনো খাবার।

সুবিধা

টয়লেট, ২৪ ঘন্টা মোবাইল নেটওয়ার্ক। সাঁতার কাটা।

কাছের দর্শনীয় স্থান

দিবর দিঘি (১৬.১ কিমি), পাহাড়পুর( ৬০ কিমি)

আরও ছবি

জবই বিল: ছবি ২
জবই বিল: ছবি ৩
জবই বিল: ছবি ৪
জবই বিল: ছবি ৫
জবই বিল: ছবি ৬
জবই বিল: ছবি ৭
জবই বিল: ছবি ৮
জবই বিল: ছবি ৯
জবই বিল: ছবি ১০

ম্যাপে অবস্থান

রিভিউ

  • ★★★★★ সাদমান শিহাব রাফি (০৯/১০/২০২৬): আমার গ্রামের বাসা এখানে হওয়ায় মাঝে মাঝেই জায়গাটিতে ঘুরতে যাই। প্রকৃতির সান্নিধ্যে এসে প্রকৃতিকে অনুভব করার মত একটি জায়গা। ❤️

পাঠিয়েছেন নাদের নিহাল, নওগাঁ · ০৭/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।

Unseen Bangladesh অ্যাপে খুলুন →

নওগাঁ জেলার আরও লুকানো রত্ন

নওগাঁ জেলার ভ্রমণ গাইড: সব দর্শনীয় স্থান →