মাওলানা ভাসানী সেতু, ফুলছড়ি উপজেলা, গাইবান্ধা
ছবি: nur alam, কুড়িগ্রাম

ফুলছড়ি উপজেলা, গাইবান্ধা · নদী, সৈকত বা লেক · লুকানো রত্ন

মাওলানা ভাসানী সেতু

মাওলানা ভাসানী সেতু (হরিপুর ব্রিজ) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার মধ্যে তিস্তা নদীর ওপর অবস্থিত। প্রিয় মানুষ কিংবা বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে আসার জন্য এটি হতে পারে দারুণ একটি জায়গা। নৌকায় ঘুরে নদীর সৌন্দর্য উপভোগ করা, নদীর পাড়ের টঙের দোকানে বসে চা খাওয়া ও আড্ডা দেওয়া যায়। বিকেল থেকে সন্ধ্যায় সেতুর ওপর হাঁটতে হাঁটতে নদীর বাতাস, প্রকৃতি ও সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করা যায়।

🗓️ যাওয়ার সেরা সময়সব সময়
⏱ কতক্ষণ লাগেকুড়িগ্রাম সদর থেকে ১ ঘন্টা, গাইবান্ধা থেকে ৫০ মিনিট
💰 খরচবিনামূল্য, কিন্তু নৌকা ভাড়া সামান্য কিছু

কীভাবে যাবেন

১. কুড়িগ্রাম থেকে: কুড়িগ্রাম সদর থেকে মাওলানা ভাসানী সেতুর দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। উলিপুর হয়ে চিলমারী যেতে জনপ্রতি ভাড়া প্রায় ৬০ টাকা। চিলমারী থেকে সেতু পর্যন্ত ভাড়া জনপ্রতি ২০ টাকা। ২. গাইবান্ধা থেকে: গাইবান্ধা সদর থেকে মাওলানা ভাসানী সেতুর দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। জনপ্রতি ভাড়া প্রায় ১০০ টাকা।

কোথায় থাকবেন

কুড়িগ্রাম শহরে থাকতে হবে

কাছে খাবারের ব্যবস্থা

কিছু রেস্টুরেন্ট আছে, এবং রাস্তার সাথে চায়ের দোকান

কাছের দর্শনীয় স্থান

মুন্সিবাড়ি জমিদার বাড়ি ২৩ কিলোমিটার

আরও ছবি

মাওলানা ভাসানী সেতু: ছবি ২
মাওলানা ভাসানী সেতু: ছবি ৩
মাওলানা ভাসানী সেতু: ছবি ৪
মাওলানা ভাসানী সেতু: ছবি ৫

ম্যাপে অবস্থান

পাঠিয়েছেন nur alam, কুড়িগ্রাম · ০৮/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।

Unseen Bangladesh অ্যাপে খুলুন →

গাইবান্ধা জেলার আরও লুকানো রত্ন

গাইবান্ধা জেলার ভ্রমণ গাইড: সব দর্শনীয় স্থান →