সরোবর পার্ক এন্ড রিসোর্ট, সুন্দরগঞ্জ/, গাইবান্ধা
ছবি: মোঃ শাহাদত হোসেন, গাইবান্ধা

সুন্দরগঞ্জ/, গাইবান্ধা · পার্ক · লুকানো রত্ন

সরোবর পার্ক এন্ড রিসোর্ট

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় গ্রামে ধুধু মাঠের মাঝখানে অবস্থিত একটি চমৎকার বিনোদন কেন্দ্র হলো সরোবর পার্ক এন্ড রিসোর্ট। এই পার্কের মাঝখানে একটি বড় দিঘি রয়েছে এবং এর চতুর্পাশে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে, সুন্দর লাইটিং, দেশি-বিদেশি পাখি ও কবুতরের খামার এবং শিশুদের খেলার জন্য বিভিন্ন রাইড রয়েছে। পরিবার ও বন্ধুদের নিয়ে কোলাহলমুক্ত পরিবেশে সময় কাটানোর জন্য এটি একটি দারুণ জায়গা।

🗓️ যাওয়ার সেরা সময়সবসময় (বা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত)
⏱ কতক্ষণ লাগে১ থেকে ২ ঘণ্টা (সম্পূর্ণ পার্ক ঘুরে দেখতে প্রায় আধা ঘণ্টার মতো সময় লাগে)
💰 খরচপ্রবেশ মূল্য প্রতি ব্যক্তি ৫০ টাকা (গাড়ি পার্কিং গ্যারেজ ফি ২০ টাকা)

কীভাবে যাবেন

সুন্দরগঞ্জ মেইন শহর থেকে অটোতে করে সরাসরি এই পার্কে যাওয়া যায়, এতে ভাড়া লাগে মাত্র ২০ টাকা। এছাড়া ট্রেনে যাতায়াত করলে বামনডাঙ্গা রেল স্টেশনে নেমে সেখান থেকে প্রায় ৩০ টাকা অটো ভাড়ায় এই পার্কে পৌঁছানো সম্ভব।

কোথায় থাকবেন

সুন্দরগঞ্জ উপজেলা শহর বা গাইবান্ধা সদর শহরের আবাসিক হোটেল।

কাছে খাবারের ব্যবস্থা

পার্কের ভেতরেই রেস্তোরাঁ ও হালকা খাওয়ার ব্যবস্থা রয়েছে।

সুবিধা

টয়লেট, পার্কিং, বসার স্থান ও মোবাইল নেটওয়ার্ক।

কাছের দর্শনীয় স্থান

সুন্দরগঞ্জ উপজেলা বা গাইবান্ধা জেলার অন্যান্য দর্শনীয় স্থান (যেমন: তিস্তা ব্যারেজ)

নিরাপত্তা পরামর্শ

পরিবারের সাথে ঘুরে বেড়ানোর জন্য নিরাপদ স্থান।

আরও ছবি

সরোবর পার্ক এন্ড রিসোর্ট: ছবি ২
সরোবর পার্ক এন্ড রিসোর্ট: ছবি ৩
সরোবর পার্ক এন্ড রিসোর্ট: ছবি ৪
সরোবর পার্ক এন্ড রিসোর্ট: ছবি ৫
সরোবর পার্ক এন্ড রিসোর্ট: ছবি ৬
সরোবর পার্ক এন্ড রিসোর্ট: ছবি ৭
সরোবর পার্ক এন্ড রিসোর্ট: ছবি ৮
সরোবর পার্ক এন্ড রিসোর্ট: ছবি ৯
সরোবর পার্ক এন্ড রিসোর্ট: ছবি ১০

ম্যাপে অবস্থান

পাঠিয়েছেন মোঃ শাহাদত হোসেন, গাইবান্ধা · ২০/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।

Unseen Bangladesh অ্যাপে খুলুন →

গাইবান্ধা জেলার আরও লুকানো রত্ন

গাইবান্ধা জেলার ভ্রমণ গাইড: সব দর্শনীয় স্থান →