তেনাচিরা বিল, সাঘাটা উপজেলা, গাইবান্ধা
ছবি: Atonu Saha, গাইবান্ধা

সাঘাটা উপজেলা, গাইবান্ধা · হাওর, বিল ও জলাভূমি · লুকানো রত্ন

তেনাচিরা বিল

দুইপাশে বিল, মাঝদিয়ে সরু রাস্তা... জায়গাটি ভ্রমণে গেলে মনে এক অন্যরকম শান্তি অনুভূত হয়... মাঝ বিলে শাপলা, নৌকা দিয়ে সেখানে যাওয়া... বিলের পানিতে বন্ধুরা মিলে মজা করা, সব মিলিয়ে অন্যরকম এক প্রশান্তি.... বি.দ্র. আমার ফোনে থাকা সকল ছবিতে আমার উপস্থিতি থাকায়, প্রদানকৃত ছবিগুলো ভিডিও থেকে স্কিনশর্ট দিয়ে দেওয়া...

🗓️ যাওয়ার সেরা সময়জুন-সেপ্টেম্বর
⏱ কতক্ষণ লাগেগাইবান্ধা শহর থেকে বাইকে ১.৫-২ ঘন্টা
💰 খরচকোনো প্রবেশ মূল্য নেই, যাওয়া-আসার খরচ এবং ২০০-৩০০টাকা নৌকা ভাড়া

কীভাবে যাবেন

দেশের যেকোন প্রান্ত থেকে সবার আগে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় আসতে হবে, সেখান থেকে গাইবান্ধা-সোনাতলা সড়কের কিছুটা ভেতরে ঠিক হাতে ডান পাশেই বিলে যাওয়ার রাস্তা... রাস্তাটি ধরে মোটামুটি মিনিট দশেক যেতে হবে... বাইক,ভ্যান এসব যাওয়ার জন্য বেস্ট হবে...

কোথায় থাকবেন

উৎকৃষ্ট মানের থাকার জায়গা এখনো গড়ে ওঠেনি

কাছে খাবারের ব্যবস্থা

পাশেই সাঘাটা বাজারে খাবারের নানান ধরনের হোটেল আছে...

সুবিধা

মোবাইল নেটওয়ার্ক বেশ ভালো তবে কোনো পার্কিং বা টয়লেট সুবিধা নেই

কাছের দর্শনীয় স্থান

নেই

নিরাপত্তা পরামর্শ

পরিচিত কেউ থাকলে সাথে রাখা ভালো তবে বিশ্বস্ত গাইড সেবা বর্তমানে নেই

আরও ছবি

তেনাচিরা বিল: ছবি ২
তেনাচিরা বিল: ছবি ৩
তেনাচিরা বিল: ছবি ৪
তেনাচিরা বিল: ছবি ৫

ম্যাপে অবস্থান

পাঠিয়েছেন Atonu Saha, গাইবান্ধা · ০৭/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।

Unseen Bangladesh অ্যাপে খুলুন →

গাইবান্ধা জেলার আরও লুকানো রত্ন

গাইবান্ধা জেলার ভ্রমণ গাইড: সব দর্শনীয় স্থান →