
কলাপাড়া, পটুয়াখালী · নদী, সৈকত বা লেক · লুকানো রত্ন
ধুলাসার সি-বিচ
কলাপাড়া উপজেলাধীন ধুলাসার ইউনিয়নে অবস্থিত। আয়তনে খুবই ছোট কিন্তু বিকেলবেলা এখানে আসলে মনকে চাঙ্গা করে ফেরা যায়। নদী ভাঙ্গন ও সৈয়কত সংলগ্ন হওয়ায় কিছু দুটি যায়গা একত্রে অবলোকনের মনোরম দৃশ্যে হাড়িয়ে যাওয়া যায়। ভাঙ্গন রোধে রয়েছে পাথরের সমাহার ও সাথেই একটি সৈয়কত নদীতে জোয়ার ও ভাটা উভয় সময়ই আনন্দ উপভোগের সেরা যায়গা।
কীভাবে যাবেন
কলাপাড়া উপজেলা শহর থেকে মটর সাইকেল যোগে ২৫০-৩৫০৳ ভাড়ায় যাওয়া যায়
কোথায় থাকবেন
কলাপাড়া অথবা কুয়াকাটা
কাছে খাবারের ব্যবস্থা
সেখানে খাবারের কোন ব্যবস্থা নেই প্রয়োজন হলে সাথে নিতে হবে।
সুবিধা
প্রয়োজন নেই
কাছের দর্শনীয় স্থান
কুয়াকাটা সমুদ্র সৈকত, গঙ্গামতি
নিরাপত্তা পরামর্শ
স্থানীয় গাইডের প্রয়োজন নেই তবে কলাপাড়া হতে মটরসাইলেক যোগে যাওয়া বেস্ট এবং সেই মটর সাইকেল ড্রাইভার ই গাইডের কাজ করবে।
আরও ছবি







ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন মোঃ সাইদুল ইসলাম, পটুয়াখালী · ০৭/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →
ঢাকা থেকে পটুয়াখালী
ঢাকা থেকে পটুয়াখালী প্রায় ২৭০ কিমি, সময় লাগে ৬–৭ ঘণ্টা (কুয়াকাটা পর্যন্ত)।
- 🚌 বাসে: পদ্মা সেতু হয়ে কুয়াকাটার সরাসরি বাস (সাকুরা, গ্রীন লাইন, হানিফ), নন-এসি ৭০০–৯০০৳, এসি ১,২০০–১,৮০০৳।
- 🚢 লঞ্চে: সদরঘাট থেকে পটুয়াখালী/কলাপাড়ার লঞ্চ, তারপর বাসে কুয়াকাটা।
পটুয়াখালী জেলার দর্শনীয় স্থান
- কুয়াকাটা সমুদ্র সৈকত — প্রায় ১৮ কিমি লম্বা সৈকত; একই জায়গা থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত।
- ফাতরার চর — সুন্দরবনের অংশের মতো ম্যানগ্রোভ বন, সৈকতের পশ্চিমে।
- গঙ্গামতির চর — সূর্যোদয় দেখার সেরা জায়গা; লাল কাঁকড়া আর ঝাউবন।
- মিশ্রিপাড়া বৌদ্ধ বিহার — রাখাইন পল্লীতে উপমহাদেশের বড় বুদ্ধমূর্তিগুলোর একটি।
- লেবুর চর — নদী-সাগরের মোহনায় চর, সূর্যাস্ত আর কাঁকড়ার জন্য পরিচিত।
পটুয়াখালী জেলার বিখ্যাত খাবার ও পণ্য
তরমুজ · রাখাইন তাঁতের কাপড়