
উপজেলা: কলাপাড়া, পটুয়াখালী · নদী, সৈকত বা লেক · লুকানো রত্ন
চর বিজয়
চর বিজয় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটার দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা একটি প্রাকৃতিক চর। এটি কুয়াকাটা থেকে সমুদ্রপথে প্রায় ৩০–৪০ কিলোমিটার দূরে অবস্থিত। শীত মৌসুমে চরটি বেশি দৃশ্যমান হয় এবং বর্ষাকালে এর বড় অংশ পানিতে ডুবে যেতে পারে। চর বিজয়ের অন্যতম আকর্ষণ হলো বিস্তীর্ণ বালুচর, লাল কাঁকড়া, পরিযায়ী পাখি এবং চারদিকে সমুদ্রের অপরূপ দৃশ্য। শীতকালে বিভিন্ন প্রজাতির অতিথি পাখির আনাগোনা দেখা যায়। নির্জন পরিবেশের কারণে প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুদের কাছে স্থানটি বেশ আকর্ষণীয়। চরটির স্থানীয় নাম হাইরের চর। বিজয়ের মাসে পর্যটকদের কাছে পরিচিতি পাওয়ায় এটি পরবর্তীতে চর বিজয় নামে পরিচিত হয়ে ওঠে।
কীভাবে যাবেন
প্রধানত কুয়াকাটা থেকে ট্রলার/ট্যুরিস্ট বোটে যেতে হয়। কুয়াকাটা থেকে নৌপথে প্রায় দেড় ঘণ্টা সময় লাগতে পারে; তবে নৌযান ও সমুদ্রের অবস্থার ওপর সময় পরিবর্তিত হয়।
কোথায় থাকবেন
চর বিজয়ে থাকার মতো পর্যটন অবকাঠামো নেই। তাই কুয়াকাটায় হোটেলে থেকে দিনের বেলা চর বিজয় ঘুরে এসে রাতে কুয়াকাটায় থাকা সবচেয়ে সুবিধাজনক।
কাছে খাবারের ব্যবস্থা
চরে খাবারের দোকান বা নিয়মিত খাবারের ব্যবস্থা সীমিত। তাই কুয়াকাটা থেকেই খাবার ও পর্যাপ্ত পানীয় জল নিয়ে যাওয়া ভালো।
কাছের দর্শনীয় স্থান
চর বিজয় ভ্রমণের সঙ্গে কুয়াকাটা সমুদ্রসৈকত, গঙ্গামতি, ঝাউবন, লেম্বুর বন এবং ফাতরার চর ঘুরে দেখা যেতে পারে।
নিরাপত্তা পরামর্শ
সমুদ্রের আবহাওয়া খারাপ থাকলে চর বিজয়ে যাওয়া উচিত নয়। জোয়ার-ভাটার বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে। চর থেকে দূরে সমুদ্রে নামা এবং একা ঘোরাফেরা করা এড়িয়ে চলুন। পর্যাপ্ত পানি, খাবার, সানস্ক্রিন ও প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখা ভালো।
আরও ছবি







ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন Sabbir Ahamed Rafi, পটুয়াখালী · ২২/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →