চর হেয়ার সমুদ্র সৈকত, রাঙাবালি, পটুয়াখালী
ছবি: Mahmud Tanzir, পটুয়াখালী

রাঙাবালি, পটুয়াখালী · নদী, সৈকত বা লেক · লুকানো রত্ন

চর হেয়ার সমুদ্র সৈকত

★ ৫.০ · ১টি রিভিউ

পটুয়াখালী জেলার রাঙাবালি উপজেলার একটি বিচ্ছিন্ন দ্বীপ চর হেয়ার। পূর্বে এর নাম ছিলো কলাগাছিয়া। অতীতে এখানে শুধু সাগরে থাকা মাছ ধরার ট্রলার গুলো যাত্রাবিরতির স্থান হিসেবে ব্যবহার হত। কিন্তু এর নির্জন অবস্থান, লাল কাঁকড়া, সূর্যদয়, সূর্যাস্তের দারুন দৃশ্য, এসবে আকৃষ্ট হয়ে ধীরে ধীরে ট্যুরিস্টদের আগ্রহের স্থানে পরিনত হচ্ছে এই চর হেয়ার। কয়েকটি ইকো রিসোর্ট হওয়াতে এখানে থাকা খাওয়ার ও ভালো ব্যবস্থা হয়েছে। সবথেকে উপভোগ্য লাগবে কোনো রক পূর্ণিমা রাত দেখে সেখানে রাত্রীযাপন করলে।

🗓️ যাওয়ার সেরা সময়অক্টোবর থেকে মার্চ/এপ্রিল
⏱ কতক্ষণ লাগেচরমোন্তাজ থেকে আধাঘন্টা
💰 খরচবিনামূল্যে

কীভাবে যাবেন

ঢাকা থেকে চরমোন্তাজের লঞ্চে উঠে, চরবিশ্বাস অথবা চরমোন্তাজ থেকে ট্রলার নিয়ে যাওয়া যায়। অথবা ভোলা থেকে চরমোন্তাজ গিয়েও যাওয়া যায়।

কোথায় থাকবেন

চর হেয়ারের ইকো রিসোর্টে

কাছে খাবারের ব্যবস্থা

ছোট চায়ের দোকান, আর কিছু ছোটখাটো মুদি দোকান

সুবিধা

রিসোর্ট সাইডে নেট পাওয়া যায়না তবে দ্বীপের এক পাশে 4G পাওয়া যায়। ইলেক্ট্রিসিটি নেই। সোলার পাওয়ার/জেনারেটর ইউজ করে।

কাছের দর্শনীয় স্থান

পুরো দ্বীপ, ঝাউবনের রাস্তা, লাল কাঁকড়ার বীচ, পাশেই সোনার চর দ্বীপ, নৌকা নিয়ে যাওয়া যায়।

নিরাপত্তা পরামর্শ

কোনো পুলিশ স্টেশন বা থানা নেই কাছাকাছি। সো নারী ও শিশু না নিয়ে যাওয়া বেটার। এবং ৫-১০ জনের গ্রুপ নিয়ে যাওয়া বেটার।

শাহিন মুন্সী

চরবিশ্বাস বাজারে উনার বাসা। ৮-১০ জনের গ্রুপ করে গেলে উনি ট্রলার থেকে শুরু করে সব এরেঞ্জ করে দিতে পারবেন।

আরও ছবি

চর হেয়ার সমুদ্র সৈকত: ছবি ২
চর হেয়ার সমুদ্র সৈকত: ছবি ৩
চর হেয়ার সমুদ্র সৈকত: ছবি ৪
চর হেয়ার সমুদ্র সৈকত: ছবি ৫
চর হেয়ার সমুদ্র সৈকত: ছবি ৬
চর হেয়ার সমুদ্র সৈকত: ছবি ৭
চর হেয়ার সমুদ্র সৈকত: ছবি ৮
চর হেয়ার সমুদ্র সৈকত: ছবি ৯
চর হেয়ার সমুদ্র সৈকত: ছবি ১০

ম্যাপে অবস্থান

রিভিউ

  • ★★★★★ Md Taskin Ahmad Tahsin (০৯/১০/২০২৬): পটুয়াখালী জেলার রাঙাবালি উপজেলার একটি বিচ্ছিন্ন দ্বীপ চর হেয়ার। পূর্বে এর নাম ছিলো কলাগাছিয়া। অতীতে এখানে শুধু সাগরে থাকা মাছ ধরার ট্রলার গুলো যাত্রাবিরতির স্থান হিসেবে ব্যবহার হত। কিন্তু এর নির্জন অবস্থান, লাল কাঁকড়া, সূর্যদয়, সূর্যাস্তের দারুন দৃশ্য, এসবে আকৃষ্ট হয়ে ধীরে ধীরে ট্যুরিস্টদের আগ্রহের স্থানে পরিনত হচ্ছে এই চর হেয়ার। কয়েকটি ইকো রিসোর্ট হওয়াতে এখানে থাকা খাওয়ার ও ভালো ব্যবস্থা হয়েছে। সবথেকে উপভোগ্য লাগবে কোনো রক পূর্ণিমা রাত দেখে সেখানে রাত্রীযাপন করলে।

পাঠিয়েছেন Mahmud Tanzir, পটুয়াখালী · ০৮/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।

Unseen Bangladesh অ্যাপে খুলুন →

পটুয়াখালী জেলার আরও লুকানো রত্ন

পটুয়াখালী জেলার ভ্রমণ গাইড: সব দর্শনীয় স্থান →