চেরকুরঘাট সেতু, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
ছবি: MD. NAZMUL SHANTO, ঠাকুরগাঁও

পীরগঞ্জ, ঠাকুরগাঁও · হাওর, বিল ও জলাভূমি · লুকানো রত্ন

চেরকুরঘাট সেতু

🌉 চেরকুরঘাট সেতু, পীরগঞ্জ, ঠাকুরগাঁও টাঙ্গন নদীর বুকে নির্মিত ১৬০ মিটার দীর্ঘ চেরকুরঘাট সেতু শুধু একটি যোগাযোগব্যবস্থা নয়, এটি এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্নপূরণের প্রতীক। প্রায় ২০ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সেতু কৃষি, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি করেছে। নদী, সবুজ মাঠ ও গ্রামীণ পরিবেশের সৌন্দর্যে জায়গাটি ঘুরে দেখার মতো একটি স্থান।

🗓️ যাওয়ার সেরা সময়সকাল ৮টা থেকে বিকেল ৫টার মধ্যে, বিশেষ করে সকাল বা বিকেলে যাওয়া ভালো।
⏱ কতক্ষণ লাগেঠাকুরগাঁও শহর থেকে প্রায় ১–১.৫ ঘণ্টা, রানীশংকৈল সদর থেকে প্রায় ১০–২০ মিনিট
💰 খরচবিনামূল্যে

কীভাবে যাবেন

ঠাকুরগাঁও শহর থেকে পীরগঞ্জগামী বাস বা সিএনজিতে পীরগঞ্জের দিকে যান। এরপর ভামদা গ্রামের চেরকুরঘাট সেতুর রাস্তা স্থানীয়দের জিজ্ঞেস করে নিন।

কোথায় থাকবেন

উপজেলা শহরের হোটেল

কাছে খাবারের ব্যবস্থা

ছোট-বড় বিভিন্ন ধরনের দোকান আছে

কাছের দর্শনীয় স্থান

রাজা টংকনাথের রাজবাড়ি, খুনিয়া দিঘি স্মৃতিসৌধ, ঐতিহ্যবাহী শালবন, গোরকই মন্দির, জগদল রাজবাড়ি।

আরও ছবি

চেরকুরঘাট সেতু: ছবি ২
চেরকুরঘাট সেতু: ছবি ৩
চেরকুরঘাট সেতু: ছবি ৪
চেরকুরঘাট সেতু: ছবি ৫

ম্যাপে অবস্থান

পাঠিয়েছেন MD. NAZMUL SHANTO, ঠাকুরগাঁও · ১০/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।

Unseen Bangladesh অ্যাপে খুলুন →

ঠাকুরগাঁও জেলার আরও লুকানো রত্ন

ঠাকুরগাঁও জেলার ভ্রমণ গাইড: সব দর্শনীয় স্থান →