
ঠাকুরগাঁও সদর - আকচা ও চিলারং ইউনিয়নের সংযোগস্থল, ঠাকুরগাঁও · হাওর, বিল ও জলাভূমি · লুকানো রত্ন
বুড়ির বাঁধ মৎস্য চত্বর, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও সদর উপজেলার শুক নদীর তীরে অবস্থিত বুড়ির বাঁধ মৎস্য চত্বর। বুড়ির বাঁধ এলাকার সঙ্গে এই অঞ্চলের মৎস্যসম্পদ, সেচব্যবস্থা ও ঐতিহ্যবাহী মাছ ধরার উৎসবের গভীর সম্পর্ক রয়েছে। বর্ষাকালে বাঁধে পানি ধরে রাখা হয় এবং শীতের শুরুতে পানি ছাড়ার সময় মাছ ধরাকে কেন্দ্র করে এখানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর এখানে নবনির্মিত মৎস্য চত্বর উদ্বোধন করা হয়।
কীভাবে যাবেন
ঠাকুরগাঁও শহর থেকে স্থানীয় অটো, ইজিবাইক বা ভাড়া করা মোটরসাইকেলে বুড়ির বাঁধের দিকে যেতে পারেন। যাত্রার সময় ও ভাড়া গাড়িচালকের সঙ্গে আগে নিশ্চিত করে নিন।
কোথায় থাকবেন
ঠাকুরগাঁও শহরের আবাসিক হোটেল বা গেস্টহাউস পেয়ে যাবেন।
কাছে খাবারের ব্যবস্থা
দোকান হোটেল রেস্টুরেন্ট আছে।
সুবিধা
মোবাইল নেটওয়ার্ক, টয়লেট আছে।
কাছের দর্শনীয় স্থান
বুড়ির বাঁধ ও শুক নদীসংলগ্ন এলাকা, ডিসি পার্ক।
নিরাপত্তা পরামর্শ
নদী ও জলাশয়ের ধারে সতর্ক থাকুন। পিচ্ছিল পাড়ে নামবেন না এবং স্থানীয় নির্দেশনা মেনে চলুন।
আরও ছবি




ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন মো সামাদ, ঠাকুরগাঁও · ১১/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →