নাওড়া মঠ, শাহরাস্তি, চাঁদপুর
ছবি: Sahid Ali Tahmid, চাঁদপুর

শাহরাস্তি, চাঁদপুর · ঐতিহাসিক স্থান · লুকানো রত্ন

নাওড়া মঠ

🔰 নাওড়া মঠের বয়স আনুমানিক ২০০ থেকে ৩০০ বছরেরও বেশি বলে বিভিন্ন ঐতিহাসিক বিবরণ ও স্থানীয় সূত্রে উল্লেখ রয়েছে। মঠটির নির্মাণকাল ও প্রতিষ্ঠাতা সম্পর্কে কিছু মতভেদ আছে। 🔸 সত্যরাম মজুমদার: একটি প্রচলিত বিবরণ অনুযায়ী, সাহাপুর রাজবাড়ির দেওয়ান সত্যরাম মজুমদার ১৭৯১ সালে তাঁর মায়ের সমাধির ওপর স্মৃতিস্তম্ভ হিসেবে মঠটি নির্মাণ করেন। 🔸 শৈলনাথ মজুমদার: অন্য একটি মত অনুসারে, মেহের পরগণার জমিদার শৈলনাথ মজুমদার তাঁর মায়ের স্মৃতির উদ্দেশ্যে এটি নির্মাণ করেছিলেন। তাই মঠটির প্রতিষ্ঠাতা সম্পর্কে একটি মতকে চূড়ান্ত ঐতিহাসিক সত্য হিসেবে ধরে নেওয়ার আগে নির্ভরযোগ্য প্রত্নতাত্ত্বিক নথি যাচাই করা প্রয়োজন। 📜 স্থানীয় ইতিহাস: সাহাপুর রাজবাড়ি ও মেহের পরগণার ঐতিহাসিক পটভূমির সঙ্গে মঠটির সম্পর্ক রয়েছে। 🧭 অবস্থান: শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ডের নাওড়া গ্রামে উক্ত মঠটি অবস্থিত। 🔹 পর্যটন: ইতিহাসপ্রেমী, শিক্ষার্থী ও ভ্রমণপিপাসু মানুষের জন্য এটি একটি আকর্ষণীয় স্থান। গ্রামীণ পরিবেশে মঠটিকে দর্শনার্থীদের নিকট আরো আকৃষ্ঠ করে তোলে। বছরের যে কোনো সময়েই উক্ত স্থানে ভ্রমন করা যায় এবং সকল জনসাধারণের জন্য মঠটি উন্মুক্ত।

🗓️ যাওয়ার সেরা সময়যে কোনো সময়ে।
⏱ কতক্ষণ লাগে২০-৩০ মিনিট
💰 খরচপ্রবেশ মূল্য নেই

কীভাবে যাবেন

শাহরাস্তির দোয়াভাঙ্গা বা কালিয়াপাড়া বাজার থেকে অটোরিকশা বা সিএনজি করে সরাসরি নাওড়া মঠে যাওয়া যাবে।

কোথায় থাকবেন

১ দিনেই ঘরে দেখা যাবে। তাই থাকার প্রয়োজন হবেনা। একান্ত উপজেলার যে কোনো হেটেলে থাকা যাবে।

কাছে খাবারের ব্যবস্থা

নাওড়া গ্রামেই একাধিক কফি হাউস ও পার্ক রয়েছে।

সুবিধা

পার্কিং, টয়লেট, ইন্টার্নেট ইত্যাদি

কাছের দর্শনীয় স্থান

শাহরাস্তি দিঘি, হযরত শাহরাস্তি রহ. এর মাজার, মনবাগান আর্ট পার্ক, শাহরাস্তি ওয়াকওয়ে, শাহাপুর জমিদার বাড়ি ইত্যাদি

নিরাপত্তা পরামর্শ

ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাছাড়া অতিরিক্ত কোনো শঙ্কা নেই।

আরও ছবি

নাওড়া মঠ: ছবি ২
নাওড়া মঠ: ছবি ৩
নাওড়া মঠ: ছবি ৪
নাওড়া মঠ: ছবি ৫

ম্যাপে অবস্থান

পাঠিয়েছেন Sahid Ali Tahmid, চাঁদপুর · ০৮/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।

Unseen Bangladesh অ্যাপে খুলুন →

চাঁদপুর জেলার আরও লুকানো রত্ন

চাঁদপুর জেলার ভ্রমণ গাইড: সব দর্শনীয় স্থান →